পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তান ক্রিকেটে কার্যত মুষলপর্ব চলছে। এবার দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সুবিচার চেয়ে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসির দ্বারস্থ হলেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। আইসিসির দুর্নীতি বিরোধি শাখার কাছে জানতে চেয়েছেন, তাঁর সেলফোন জব্দ করা, সেটি ইংল্যান্ড থেকে পাকিস্তানে নেওয়া এবং ফরেনসিক পরীক্ষা করার বিষয়ে আইসিসি বা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড কিছু জানত কি না? ।

ঘটনার সূত্রপাত পাকিস্তান দলের ইংল্যান্ড সফরের সময়। টেস্ট সিরিজ চলাকালে পাকিস্তানের ড্রেসিংরুমের কিছু তথ্য বাইরে চলে যাওয়ার অভিযোগ ওঠে। সেই বিষয়ে তদন্তে নামে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। এমনকি মোহাম্মদ রিজওয়ানের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। পরে সেটি পাকিস্তানে নিয়ে ফরেনসিক পরীক্ষা করা হয়। তদন্তের অংশ হিসেবে রিজওয়ান ও পাকিস্তানের টেস্ট ওপেনার ইমাম-উল-হককে জিজ্ঞাসাবাদ করা হয়। চলতি মাসের শুরুতে লাহোরের কার্যালয়ে হাজিরা দিতে হয়েছিল দুজনকে। প্রায় দুই ঘণ্টা ধরে তাঁদের প্রশ্ন করা হয়। ইংল্যান্ডে অনুশীলন ও ম্যাচের সময় তাঁরা কার সঙ্গে যোগাযোগ করেছেন, কার সঙ্গে দেখা করেছেন—এসব বিষয়েও জানতে চাওয়া হয়।  এনসিসিআইএর সামনে হাজির হওয়ার পর রিজওয়ান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিলেন। কিন্তু তাঁর দাবি অনুযায়ী, তাঁকে স্পষ্ট কোনও উত্তর দেওয়া হয়নি।

ফোন বাজেয়াপ্তেরর প্রক্রিয়া ও এনসিসিআইএর নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছিলে রিজওয়ান। কিন্তু লাহোর হাইকোর্ট গতকাল বৃহস্পতিবার তাঁর আবেদন খারিজ করে দেয়। এর পরেই জয় শাহের আইসিসির দ্বারস্থ হন পাক ক্রিকেটার।

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী