পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পরেই রয়েছে পুজো। এখন তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে রূপচর্চা। কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই চোখে পড়ছে একের পর এক পাকা চুল। সেটা ঢাকতে হেয়ার কালার করছেন ঠিকই, কিন্তু বারবার রাসায়নিক ব্যবহার নিয়ে রয়েছে নানা চিন্তা। বারবার চুলে কেমিক্যাল ব্যবহারে শুষ্কতা, রুক্ষতা কিংবা ডগা ফাটার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই অনেকেই এখন ঘরোয়া উপায়ের দিকে ঝুঁকছেন। এই পরিস্থিতিতে রান্নাঘরের অতি পরিচিত কারিপাতা হতে পারে চুলের যত্নের ঘরোয়া উপকরণ। কারিপাতা দিয়ে তৈরি কয়েকটি মিশ্রণ চুলের যত্নে ব্যবহার করলেই মিলবে দুর্দান্ত উপকার।

কারিপাতায় কি কি গুণ রয়েছে?  

কারিপাতায় অ্যান্টিঅক্সিড্যান্ট, বি-কমপ্লেক্স ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। চুলের যত্নে তাই দীর্ঘদিন ধরেই এটি ব্যবহার করা হয়। তবে কারিপাতা দিয়ে পেকে যাওয়া চুল নিশ্চিত ভাবে আবার কালো হয়ে যাবে এমন  বৈজ্ঞানিক প্রমাণ নেই। কীভাবে ব্যবহার করবেন জেনে নিন-  

কারিপাতা ও নারকেল তেলের মিশ্রণ

এক কাপের মতো নারকেল তেল গরম করে তাতে একমুঠো তাজা কারিপাতা দিতে হবে। পাতার রং গাঢ় হয়ে এলে আঁচ বন্ধ করে তেল ঠান্ডা করতে হবে। ছেঁকে নেওয়া তেল চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত মালিশ করে ১-২ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিতে পারেন।

কারিপাতা, আমলকি ও কালোজিরার প্যাক

এক কাপ কারিপাতার সঙ্গে দু’চামচ আমলকির পেস্ট বা গুঁড়ো, দু’চামচ কালোজিরে এবং এক চামচ মেথিদানা নিন। কারিপাতা, কালোজিরে ও মেথি হালকা ভেজে গুঁড়ো করে অল্প জলের সঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এরপর আমলকি মিশিয়ে ২-৩ ঘণ্টা রেখে দিন। চুলে লাগিয়ে প্রায় এক ঘণ্টা পর ধুয়ে ফেলতে পারেন। 

কারিপাতা, পেঁয়াজের রস ও চা-পাতার স্প্রে

এক মুঠো কারিপাতা ও দু’চামচ চা-পাতা জলে দিয়ে ফুটিয়ে জল অর্ধেক করে নিতে হবে। ঠান্ডা হলে তাতে দু’চামচ পেঁয়াজের রস মিশিয়ে ছেঁকে নিন। স্প্রে বোতলে ভরে শ্যাম্পু করার পর চুলে ব্যবহার করুন।  তবে পাকা চুলের কারণ অনেক সময় বয়স, বংশগত বৈশিষ্ট্য বা অন্য শারীরিক কারণের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তাই অল্প বয়সে দ্রুত চুল পেকে গেলে শুধু ঘরোয়া টোটকার উপর নির্ভর না করে প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভাল।  

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২