রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

রবিবাসরীয় (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাগুইআটির রঘুনাথপুরে হাড়হিম হত্যাকাণ্ড। ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, নিহত যুবক দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবাসরীয় (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাগুইআটির রঘুনাথপুরে হাড়হিম হত্যাকাণ্ড। ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, নিহত যুবক দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী ছিলেন। আজ ঘটনার সময়ে বাড়িতে কেউ ছিল না। যুবক একা বাড়িতে ছিলেন। তাঁর মা প্রতিদিনের মতো পরিচারিকার কাজে বেরিয়ে যান। বাবা মাছ বিক্রির কাজে বেরিয়েছিলেন। বড় ভাইও সেই সময় বাড়ির বাইরে ছিলেন। তখনই বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। সমস্ত ঘরে লুঠপাঠ চালায়। শেষে পোষ্য কুকুরকে বেঁধে রেখে যুবককে খুন করে পালায় দুষ্কৃতীর দল। সঙ্গে দুই লক্ষ টাকা লুঠ করে নিয়ে যায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বাগুইআটি থানার পুলিশ। গিয়ে দেখতে পান, ঘরের সমস্ত জিনিস লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। আলমারি খোলা। সেখানে কোনও টাকা-পয়সা-গহনা কিছু নেই। পুলিশ সূত্রের খবর, যুবকের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। যার ফলে মৃত্যু হয় যুবকের। তাঁর কপালে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। এখন যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে আরজি কর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত যুবকের নাম বলরাম রাজবংশী (৩১)। তবে বলরামকে পরিকল্পিত খুন করা হয়েছে বলে দাবি পরিবারের।

পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়িটি বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় ছিল। বাড়ির ভিতরে থাকা পোষ্যকেও অন্য একটি ঘরে বাইরে থেকে তালা মেরে রাখা হয়েছিল। ফলে পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে লুঠপাঠ চালানোর পর যুবককে আঘাত করা হয়েছিল কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। এছাড়া কীভাবে তাঁরা বাড়ির ভিতরে ঢুকল এবং যুবকের মৃত্যুর সঙ্গে লুঠপাঠের কোনও যোগ রয়েছে কি না সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হচ্ছে। তবে পুলিশ সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এই মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে না। পাশাপাশি, বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২