উত্তরবঙ্গের রাজবংশী স্কুলে শিক্ষক নিয়োগের পথে নবান্ন

উত্তরবঙ্গের রাজবংশী ভাষায় পরিচালিত ১৯৮টি প্রাথমিক স্কুলের জন্য ৩৯৪জন প্যারাটিচার ও ৩৯০জন নন টিচিং স্টাফ নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল শিক্ষার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার এবার এক বড় সিদ্ধান্ত নিল। রাজ্যের স্কুল শিক্ষা দফতর উত্তরবঙ্গের রাজবংশী(Rajbangshi) ভাষায় পরিচালিত ১৯৮টি প্রাথমিক স্কুলের জন্য ৩৯৪জন প্যারাটিচার ও ৩৯০জন নন টিচিং স্টাফ নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় ছড়িয়ে থাকা রাজবংশী ভাষায় পরিচালিত প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষার মান যেমন উন্নত হতে চলেছে তেমনি স্কুলগুলি সরাসরি রাজ্য সরকারের নিয়ন্ত্রণেও থাকবে। সব থেকে বড় কথা রাজবংশীরা দীর্ঘদিন ধরে রাজবংশী ভাষায় প্রাথমিক বিদ্যালয়ে পঠনপাঠনের যে দাবি তুলেছিল কার্যত তাও মান্যতা পেয়ে গেল রাজ্য সরকারের এই সিদ্ধান্তে। জানা গিয়েছে প্যারাটিচার দেওয়া হবে মাসিক ১০ হাজার টাকার ভাতা ও নন টিচিং স্টাফদের দেওয়া হবে ৮ হাজার টাকা ভাতা।

উত্তরবঙ্গের(North Bengal) ৪-৫টি জেলায় রাজবংশীদের বেশ ভালই প্রভাব আছে। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সেই রাজবংশী ভোট গিয়েছিল বিজেপির(BJP) দখলে। যার জেরে উত্তরবঙ্গের ৮টি লোকসভা আসনের মধ্যে ১টিতেও জয়লাভ করেনি তৃণমূল(TMC)। বরঞ্চ সেখানে ৭টি আসনে জিতে নজীর গড়ে বিজেপি। কার্যত এর পর থেকেই রাজবংশীদের সমস্যার সমাধান করার জন্য উঠে পড়ে লাগে রাজ্য সরকার। গঠিত হয় রাজবংশীদের জন্য পৃথক উন্নয়ন বোর্ডও। এর পাশাপাশি রাজবংশী ভাষায় পরিচালিত স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের দাবিকেও গুরুত্ব দেয় রাজ্য সরকার। একুশের বিধানসভা নির্বাচনে দেখা যায় রাজবংশী ভোট পুরোটা না হলেও কিছুটা ফিরেছে তৃণমূলের ঝুলিতে। এরপরেই এদিন রাজ্যের স্কুল শিক্ষা দফতর সিদ্ধান্ত নেয় উত্তরবঙ্গের রাজবংশী ভাষায় পরিচালিত ১৯৮টি প্রাথমিক স্কুলের জন্য ৩৯৪জন প্যারাটিচার ও ৩৯০জন নন টিচিং স্টাফ নিয়োগের। রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, ২০২৪ এর লোকসভা নির্বাচনে যাতে তৃণমূল উত্তরবঙ্গের রাজবংশী ভোট ফিরে পায় সেই দিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সেই লক্ষ্যপূরণ হয় কিনা তার আভাষ ২০২৩ এ পঞ্চায়েত নির্বাচনেই মিলবে।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!