ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সম্পর্কের কথা গোটা বিশ্বের অজানা নয়। তবে শুল্ক নিয়ে ভারত আমেরিকার সম্পর্কে কিছুটা চিড় ধরেছে। এই আবহেই ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা বাড়ছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিসেম্বরে ফ্লোরিডায় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে  আমেরিকা যেতে পারেন।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদের নিয়ে এই সমাবেশের আয়োজন করবেন।     

সফর চূড়ান্ত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে মোদির দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে। ভারত-মার্কিন বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জ্বালানি-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে ধারাবাহিক আলোচনা চলছে। সেই আবহে সম্ভাব্য এই বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
তবে এখনও ভারত সরকারের তরফে সফরের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। পাশাপাশি জি-২০ সম্মেলনের সময় ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে বিশ্ব নেতাদের বৈঠকের প্রস্তুতিও চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, উদীয়মান প্রযুক্তি এবং দুর্যোগ মোকাবিলার মতো বিষয় সেখানে আলোচনায় আসতে পারে।

আরও পড়ুন: স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

প্রধানমন্ত্রী মোদি শেষবার আমেরিকা সফরে গিয়েছিলেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান। কূটনৈতিক সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ফ্লোরিডা সফরের পর মোদি কানাডায় একটি দ্বিপাক্ষিক সফরেও যেতে পারেন। 

 

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও