স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড়হিম হত্যাকাণ্ড উত্তরপ্রদেশে। প্রথমে স্ত্রীকে গুলি করে খুন। পরে বাড়ির পুজো অনুষ্ঠানে আসা দুই পুরোহিতকেও গুলি করে খুন করেন উত্তরপ্রদেশের যুবক। এরপর নিজের তিন সন্তানকে নিয়ে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। প্রায় আট ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে চলে টানটান পরিস্থিতি। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্তের। তার আগে ১০ বছরের ছেলেকেও গুলি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অরবিন্দ সিং। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছিল। প্রায় ৬ টা নাগাদ বাড়ি ফিরে স্ত্রী ববিতা সিংহকে পুজোর কাজে ব্যস্ত অবস্থায় দেখতে পান অরবিন্দ। বাড়িতে তখন পুরোহিতরাও ছিলেন। পুলিশের দাবি, বাড়িতে পুজোর আয়োজন নিয়ে আগে থেকেই আপত্তি ছিল অরবিন্দের। সেই বিষয় নিয়েই স্ত্রীর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। আচমকাই লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করে স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান তিনি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ববিতার। এর পরেই সেখানে থাকা দুই পুরোহিত মহেন্দ্র পাঠক এবং অখিলেশ মিশ্রকে গুলি করেন অরবিন্দ। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে বাকি পুরোহিতরা সেখান থেকে পালিয়ে যান। মায়ের চোখের সামনে এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়ে অরবিন্দের তিন সন্তান। এরপর সন্তানদের নিয়েই একটি ঘরে ঢুকে পড়েন তিনি। ভিতর থেকে দরজা আটকে দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। গোটা বাড়ি ঘিরে ফেলে শুরু হয় অভিযুক্তকে আত্মসমর্পণে রাজি করানোর চেষ্টা।

আরও পড়ুন: ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

পুলিশের দাবি, অরবিন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাঁকে গ্রেফতারের চেষ্টা করা হলে সন্তানদের গুলি করবেন। ফলে শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রথম দিকে সরাসরি ঘরে ঢোকার ঝুঁকি নেয়নি পুলিশ। পরিবারের সদস্যদেরও বলা হয় তাঁকে বোঝানোর জন্য। আজমগড়ের এসএসপি অনিল কুমার জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে অরবিন্দের সঙ্গে কথা বলে তাঁকে সন্তানদের নিয়ে বাইরে বেরিয়ে আসতে রাজি করানোর চেষ্টা করা হয়। কিন্তু কোনওভাবেই তিনি আত্মসমর্পণ করতে চাননি। পুলিশ বা পরিবারের কেউ ঘরে ঢোকার চেষ্টা করলে গুলি চালানোর হুমকি দেন তিনি। প্রায় আট ঘণ্টা ধরে চলে এই টানাপোড়েন। এর মধ্যেই ফের গুলি চালান অরবিন্দ। তাঁর গুলিতে গুরুতর জখম হয় ১০ বছরের ছেলে। কিন্তু শেষ রক্ষা হয়নি। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান শুরু করে পুলিশ। এক পুলিশ আধিকারিকের দাবি, অরবিন্দকে কাবু করতে ঘরের ভিতরে কাঁদানে গ্যাস ছোড়া হয়। ব্যবহার করা হয় স্টান গ্রেনেডও। পুলিশ ঘরে ঢোকার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করেও গুলি চালাতে থাকেন অরবিন্দ। একসময় তাঁর পিস্তলের গুলি শেষ হয়ে যায়। এরপর পুলিশের পাল্টা গুলিতে জখম হন অরবিন্দ। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, ঘরের ভিতর থেকে তাঁর দুই নাবালিকা কন্যাকে নিরাপদে উদ্ধার করে পুলিশ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী