মকরে প্রবেশ রাহুর, ৫ ডিসেম্বর থেকে আগামী দেড় বছর সুসময় ৩ রাশির জাতকদের

চলতি বছরেই সবচেয়ে বিরল রাশি পরিবর্তন হতে চলেছে। আগামী ৫ ডিসেম্বর রাহু কুম্ভ ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই সবচেয়ে বিরল রাশি পরিবর্তন হতে চলেছে। আগামী ৫ ডিসেম্বর রাহু কুম্ভ ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করতে চলেছে। তাই জ্যোতিষীরা বলছেন, শনির নিজস্ব রাশিতে রাহুল প্রবেশ, তিন রাশির জাতকদের জন্যে সৌভাগ্যজনক। রাহু মকর রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে তিন রাশির জাতকদের ভাগ্য ঘুরে যাবে। যারা দীর্ঘদিন ধরে দুঃখ, কষ্ট এবং আর্থিক সমস্যায় ভুগছেন, তাঁদের ধীরে ধীরে সমস্যার সমাধান হবে। এবার জেনে নিন, কোন তিন রাশির জাতকদের ৫ ডিসেম্বর থেকে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, কাদের দেড় বছর সময়কাল ভাল?

মকর রাশিঃ মকর রাশিতে রাহুর গোচর জাতকদের জন্যে নতুন সুযোগ নিয়ে আসবে। স্বপ্নের চাকরির প্রস্তাব আসবে। কঠোর পরিশ্রম সার্থক হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। নিজের সিদ্ধান্তের কারণে বিপদে পড়েছেন, তাঁদের সমস্যার সমাধান হবে, আত্মবিশ্বাস বাড়বে। পুরনো বিনিয়োগ থেকে ভাল অর্থ আসবে। প্রতিদিন ১০৮ বার ‘ওম রণ রহে নমঃ’ জপ করুন।

বৃশ্চিক রাশি: রাহুর গোচরের ফলে আটকে থাকা কাজে পুনরায় গতি পাবেন। কর্মজীবন এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই উন্নতির পথ খুলে যেতে পারে। দীর্ঘমেয়াদী প্রচেষ্টা ভাল ফল দেবে। আর্থিক সমস্যাও সহজ হবে। যেকোনও কাজে সফলতা পাবেন। তবে, এই সময়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভাল। তাই ধৈর্য বজায় রাখতে হবে। প্রতি মাসের যে কোনও শনিবার অভাবীদের পোশাক দান করুন। 

মীন রাশিঃ রাহুর রাশি পরিবর্তন মীন রাশির জাতক-জাতিকাদের জন্য স্বস্তিদায়ক। তারা দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্তি পাবেন। তাদের কর্মজীবনে সুসংবাদ আসবে, যা ভবিষ্যতের জন্যে উপকারী। তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। তাঁদের কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল মিলবে, যার ফলে তাঁদের আত্মবিশ্বাস বাড়বে। গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হলে মন খুশি হবে। তবে বিচক্ষণতার সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে হবে। প্রতি সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং দুর্গা চালিশা পাঠ করুন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২