জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটের নামে ‘জালিয়াতির’ অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুর সপ্তমে চড়ালেন রাহুল গান্ধি। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কংগ্রেসের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ হিসেবে আখ্যা দিয়ে তার ইস্তফা দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ‘ভোট চুরিতে জড়িত জ্ঞানেশ কুমারকে বাঁচাতে রাতের অন্ধকারে আইন সংশোধন করেছিল মোদি সরকার।’ মুখ্য নির্বাচন কমিশনের ‘কুকীর্তি’ শিগগিরই প্রকাশ্যে আনা হবে বলেও ঘোষণা করেছেন তিনি।

সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ভোটার তালিকা সংশোধনের বিশেষ কার্যক্রম ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই কলহ তৈরি হয়েছিল। গত ১০ মাসে বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী বিভিন্ন বিষয়ে অন্তত ১৪ বার জ্ঞানেশের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তার মধ্যে ছিল, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, নতুন নাম যুক্ত করা ও তালিকা পুনর্বহাল, ‘ফর্ম ৬’-এ পরিবর্তন এবং ভোটার তালিকার তথ্য ব্যবস্থাপনা। সংবাদমাধ্যমে ওই প্রতিবেদন প্রকাশের পরেই জ্ঞানেশের ইস্তফা দাবি করে বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা।

এদিন সাংবাদিক সম্মেলনে দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে রাহুল গান্ধি বলেন, ‘ভোট চুরি গণতন্ত্রকে ধীরে-ধীরে হত্যা করছে। যেখানে স্বৈরাচারিরা শাসন ক্ষমতায় রয়েছে সেখানে প্রাতিষ্ঠানিক বিরোধিতার ঝড় নেই। আর বিরোধী শাসিত রাজ্যে প্রাতিষ্ঠানিক বিরোধিতার ঝড় রয়েছে! সঠিক ও নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু জ্ঞানেশ কুমারের মতো শাসকদের পদলেহনকারীরা আনুগত্য মেটাতে গণতন্ত্রকে হত্যা করছেন। সংবিধানকে কলুষিত করছেন। যদি ভোটই গুরুত্বহীন হয়ে যায়, তাহলে সংবিধান-আইনসভা সহ দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে। ভারতের মাটিতে জ্ঞানেশ কুমারের মতো দেশদ্রোহীরা গণতন্ত্রকে ভু-লুন্ঠিত করবেন আর আমরা চোখ বন্ধ করে রাখব, তা হয় না। একজন দেশদ্রোহীর মুখ্য নির্বাচন কমিশনার পদে থাকা উচিত নয়। তাই জ্ঞানেশের ইস্তফার দাবি জানাচ্ছি।’

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র