‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর বিশ্বকাপ খেলা নিয়ে জল্পনার মধ্যেই বড় বার্তা দিলেন স্বয়ং বিরাট কোহলি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপই ভারতের হয়ে তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে বলে জানিয়ে দিলেন।   দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় আয়োজিত হতে চলা সেই বিশ্বকাপকে সামনে রেখেই এখন নিজের প্রস্তুতিতে আরও জোর দিতে চান বলেই জানিয়েছেন বিরাট। এখানেই শেষ নয়, ভারতের জার্সিতে তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপে ট্রফি জয়ের জন্য নিজের সর্বস্ব দিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।   

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের আগে জিও স্টারকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ৫০ ওভারের বিশ্বকাপের চাপ ও তীব্রতা অন্য যে কোনও প্রতিযোগিতার তুলনায় অনেক বেশি। টানা একাধিক ম্যাচে সেই তীব্রতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। বলেছেন,  ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি। কারণ, এখনকার সময়ে ১০টি ম্যাচই খেলতে হয় টি-টোয়েন্টি ম্যাচের মতো তীব্রতা নিয়ে। অথচ একদিনেই আপনাকে আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচের সমান ধকল সইতে হচ্ছে। আর বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচে সেই তীব্রতা বজায় রাখাটা অনেক বড় ব্যাপার। তার ওপর খেলাগুলো হচ্ছে বিদেশের মাটিতে। এসব বিষয় একজন খেলোয়াড়ের ওপর প্রচুর ধকল সৃষ্টি করে।’ এর পরেই তিনি বলেন, ‘আমার জন্য এটিই ভারতের হয়ে খেলা শেষ বিশ্বকাপ। আর এটাই আমার অনুপ্রেরণা। মাঠে নিজের সবটুকু উজাড় করে দেওয়াই আমার লক্ষ্য। আর অবশ্যই, মূল লক্ষ্য হল বিশ্বকাপ জয় করা। এর জন্য যা কিছু করা প্রয়োজন, তার জন্য আমি পুরোপুরি প্রস্তুত।’  

আরও পড়ুন: সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

বিশ্বকাপের মঞ্চে কোহলির পরিসংখ্যানও নজরকাড়া। এখনও পর্যন্ত চারটি ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়ে ৩৭ ম্যাচে তাঁর সংগ্রহ ১,৭৯৫ রান। রয়েছে পাঁচটি শতরান এবং ১২টি অর্ধশতরান। ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। বর্তমানে টেস্ট ও টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের ফোকাস এখন ওয়ানডেতেই। চলতি বছরও ওয়ানডেতে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। ২০২৭ বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ তাঁর প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ধাপ হতে চলেছে।  

 

 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২