আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম রয়েছে রাজ্যে। তা বলে ঢিলে ঢালা মনোভাব দেখানো চলবে না। ডেঙ্গু যখন খুশি মারাত্মর চেহারা নিতে পারে। বিশেষ করে বর্ষার শেষে ও শীতের শুরুতে। এই সময়টা ডেঙ্গুর মোক্ষম সময়। বিশেষ করে অক্টোবর-নভেম্বর, ডেঙ্গুর দাপট এই সময়কালেই বৃদ্ধি পায়। তাই হাল্কাভাবে সেটা নিলে চলবে না। আজ, সোমবার ডেঙ্গু নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এমনটাই জানালেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। ডেঙ্গু রুখতে ও পরিস্থিতি সামলাতে একগুচ্ছ নির্দেশও দেন তিনি।

এদিন নবান্ন থেকে ভার্চুয়ালি সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব। বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে মুখ্যসচিব স্পষ্ট জানিয়ে দেন, ডেঙ্গু মোকাবিলায় কোনও ধরনের শিথিলতা বা গাফিলতি বরদাস্ত করা হবে না। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও আগামী দু’মাসে সংক্রমণ বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই স্বাস্থ্য, পুর, পঞ্চায়েত-সহ সংশ্লিষ্ট সমস্ত দফতরকে মাঠে নেমে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গাপুজোর পর পড়ে থাকা বাঁশ, থার্মোকলের টুকরো ও খড়ের ভিতরে মশা যাতে ডিম না দিতে পারে সেই বিষয়ে নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবের তরফে। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।

আরও পডুন: ‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

বৈঠকে জেলাশাসকদের মুখ্যসচিব আরও জানিয়েছেন, শুধু রিপোর্ট সংগ্রহ করলেই চলবে না, জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। কোথাও যাতে মশার প্রজননস্থল তৈরি না হয় সেটা নজর রাখতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। নাগরিকদের সচেতন করতে হবে ও মশার লার্ভা ধ্বংসের কাজ করতে হবে। রাজ্য সরকারের দেওয়া রিপোর্টে আগস্ট মাসের নিরিখে ২০২৬ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০ জনের। তবে ডেথ রিভিউ কমিটির মতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়েই মদের বোতলে চুমুক যাত্রীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স