বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর একদিনের বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে দুই চিরশত্রু ভারত ও পাকিস্তান। গ্রুপ লিগের খেলায় প্রথমে ১০ অক্টোবর মুখোমুখি হচ্ছেন বাবর আজম ও রোহিত শর্মারা। শুধু তাই নয়, গোটা প্রতিযোগিতায় তিনবার দ্বৈরথে অবতীর্ণ হতে পারে দুই দল। গ্রুপ লিগ ছাড়াও সুপার সেভেন এবং সেমিফাইনাল কিংবা ফাইনালে দেখা যেতে পারে বাবর আজম-রোহিত শর্মাদের মহাযুদ্ধ।

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। প্রতিযোগিতা শুরু হবে ২ অক্টোবর, ফাইনাল হবে ২১ নভেম্বর। অর্থা‍ৎ ৫১ দিন ধরে চলবে প্রতিযোগিতা। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) আইসিসির তরফ থেকে গ্রুপ বিন্যাস ও ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে। ‘এ’ গ্রুপে পড়েছে ভারত। একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবোয়ে এবং বাছাই পর্বের যোগ্যতা পেরিয়ে আসা একটি দল। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে-শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ এবং বাছাই পর্বের যোগ্যতা পেরিয়ে আসা একটি দল।

৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন শুভমন গিল-রোহিত শর্মারা। চার বছর আগে ২০২৩ সালে বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার হজম করতে হয়েছিল রোহিত শর্মাদের। ট্রাভিস হেডের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে বিশ্বকাপ নিজেদের দেশে নিয়ে গিয়েছিলেন প্যাট কামিন্সরা। ১০ অক্টোবর দ্বিতীয় ম্যাচে চির শত্রু পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সবচেয়ে মজার তথ্য হল, ২৪ বছর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার মাঠে বসেছিল বিশ্বকাপের আসর। আর সেবারের আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল আস্ট্রেলিয়া ও ভারত।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা