দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

Share:

নিজস্ব প্রতিনিধি: পরোটা খেতে ভালবাসেন, কিন্তু রোজকার আলু, ডিম কিংবা সাদামাটা লাচ্ছা পরোটায় মন ভরছে না? তাহলে এবার স্বাদে একটু ঝাঁজ আনুন। বানিয়ে ফেলুন চিলি গার্লিক লাচ্ছা পরোটা। আলাদা কোনও পুরের ঝামেলাও নেই। বরং ময়দার প্রতিটি স্তরেই মিশে থাকবে ঝাল-গার্লিকের স্বাদ। সঙ্গে থাকুক ঠান্ডা দই বা পছন্দের ডিপ, জমে যাবে জলখাবার থেকে রাতের ডিনার।

উপকরণ

ময়দা

কাঁচালঙ্কা কুচি

রসুন কুচি বা বাটা – ১ টেবিল চামচ

ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ

লঙ্কাগুঁড়ো

নুন – স্বাদমতো

চিনি – ১/২ চা চামচ

তেল

মাখন

প্রণালী

একটি বড় পাত্রে ময়দা, নুন, চিনি এবং এক টেবিল চামচ তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। অল্প অল্প করে জল দিয়ে নরম করে ময়দা মেখে নিন। ময়দার উপর সামান্য তেল মাখিয়ে ঢেকে ২০-৩০ মিনিট রেখে দিন। একটি বাটিতে রসুন কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা এবং লঙ্কাগুঁড়ো নিন। এর সঙ্গে সামান্য মাখন মিশিয়ে নিন। চাইলে স্বাদ অনুযায়ী সামান্য নুনও দিতে পারেন। মাখা ময়দা থেকে মাঝারি আকারের লেচি কেটে নিন। একটি লেচি পাতলা করে বেলে তার উপর মাখন এবং চিলি গার্লিকের মিশ্রণ ছড়িয়ে দিন। এবার উপর থেকে অল্প শুকনো ময়দা ছড়িয়ে দিন। পাতলা রুটিটিকে একের পর এক ভাঁজ করে লম্বা করে নিন। এরপর সেটিকে পাকিয়ে গোল করে নিন। হালকা হাতে আবার বেলে নিন। খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, তাতে পরোটার স্তর নষ্ট হয়ে যেতে পারে। তাওয়া গরম করে তার উপর পরোটা দিন। এক পিঠ হালকা সেঁকা হলে উল্টে দিন। দু’পিঠে সামান্য তেল বা মাখন লাগিয়ে মাঝারি আঁচে ভাজুন। মুচমুচে ভাব এলে নামিয়ে নিন। গরম গরম চিলি গার্লিক লাচ্ছা পরোটা পরিবেশন করুন দই, পনিরের তরকারি, চিকেন কষা কিংবা পছন্দের কোনও ডিপের সঙ্গে।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?