নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় থিমের পুজোর অন্যতম তারকা শিল্পী অনির্বাণ দাস। প্রতি বছরেই তিনি শহরের একাধিক দুর্গাপুজোতে আনেন নতুনত্ব, থাকে চমক। সেটা হতে পারে মহাকাব্য কিংবা বাংলা সাহিত্য থেকে। আবার বাস্তবের কোনও ঘটনা তিনি ফুটিয়ে তোলেন দুর্গাপুজোর মণ্ডপসজ্জার মাধ্যমে। চলতি বছরে তিনি শহরের তো বটেই জেলার পুজোতেও কাজ করছেন। একাধিক পুজোর মধ্যে শিল্পী অনির্বাণের দুটি মণ্ডপ ঘুরে দেখেছে এই মুহূর্তে। একটি নাকতলা উদয়ন সঙ্ঘ ও অপরটি আলিপুর সর্বজনীন। দুটি পুজোই দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় ও প্রথম সারির পুজো বলেই জানেন সবাই।

৪০ তম বর্ষে নাকতলা উদয়ন সঙ্ঘের এবারের পুজোর থিম কালধ্বনি। অর্থাৎ পঞ্জিকার ইতিহাস মণ্ডপসজ্জার মাধ্যমে বলবেন শিল্পী অনির্বাণ। মণ্ডপে বিশাল উঁচু মায়ের মূর্তি রয়েছে। সঙ্গে গোটা মণ্ডপেজুড়েই পঞ্জিকার নানা বাণী ও ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপজুড়েই রয়েছে পেন্টিং-য়ের কাজ। বাঙালির সঙ্গে অতোপ্রতবাবে জড়িয়ে রয়েছে পঞ্জিকা। পুজো-আচার হোক কিংবা শুভ বা অশুভ কাজ, সবটাই পঞ্জিকা ধরেই করে থাকেন বাঙালিরা। সেই পঞ্জিকাকে এবার থিম বানিয়ে দর্শনার্থীদের নতুন অভিজ্ঞতার সঙ্গী করতে চাইছেন শিল্পী। নাকতলা উদয়নে এবার আলোর দায়িত্বে রয়েছেন জাতীয়স্তরে খ্যাতিসম্পন্ন দীনেশ কুমার পোদ্দার।

আরও পডুন: ৪ দিন পরই পথ বদলাবে শনি, ১২২ দিন সুসময় ৫ রাশির জাতকদের

অপরদিকে আলিপুরে সর্বজনীনে শিল্পী অনির্বাণ ফুটিয়ে তুলেছেন সকলের পরিচিত মহাকাব্য রামায়ণ। সীতার হরণ ও রামের দ্বারা রাবণ বধ। সেই ঘটনা গল্পের ছলে আলিপুর সর্বজনীনে ফুটিয়ে তুলবেন শিল্পী। মণ্ডপজুড়ে প্লাইবোর্ড ও লোহার কাজ রয়েছে। প্রতিমায় থাকছে চমক। একাধিক স্থাপত্যও রাখা হয়েছে। ভারতীয় সমাজে ছোটবেলা থেকেই যে রামায়ণের গল্প পড়ে বা টিভিতে ধারাবাহিকে দেখে বড় হওয়া, সেটাকেই দেবী দূর্গার সঙ্গে মণ্ডপে ফুটিয়ে তুলছেন শিল্পী।

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ