মীরা’জ মাইণ্ডারস : আয়াদের আপন কথা

স্নেহ আর সহবতই ওঁদের সম্বল। সেই পুঁজিটুকু নিয়েই ওঁরা নিজের ঘর গেরস্থালি ছেড়ে পাড়ি দেয় সকাল সকাল অন্যত্র। সুশীল সমাজ ওঁদের ‘আয়া’ বলে ডাকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্নেহ আর সহবতই ওঁদের সম্বল। সেই পুঁজিটুকু নিয়েই ওঁরা নিজের ঘর গেরস্থালি ছেড়ে পাড়ি দেয় সকাল সকাল অন্যত্র। আপন আঙিনার আকুতি বুকে নিয়ে ওই মানুষগুলো হৃদয় বিছিয়ে দেন প্রবাসের সদা ব্যস্ত সংসারগুলোয়। কখনও ওঁরা কোলে তুলে নেন কর্মব্যস্ত বাবা-মায়ের শিশু সন্তানকে, কখনও বা ওঁরা মৃত্যু পথ যাত্রীর ভরসা হয়ে ওঠেন। হাত রেখে মুছে দেন অবসর প্রাপ্ত বয়স্ক মানুষগুলোর একাকিত্বের শূণ্যতাকে। সুশীল সমাজ ওঁদের ‘আয়া’ বলে ডাকে। এই আয়া মাসীরাই আগলে রাখেন সংসারিক সহাবস্থান আর ভারসাম্যকে। তারমধ্যেও রয়েছে বৈষম্য, মানসিকতা ও মানবিকতার তারতম্য। সেই প্রবণতাকে গবেষণালব্ধ পর্যালোচনায় তথ্যচিত্রে তুলে ধরতে চেয়েছেন তন্বী চৌধুরী। ছবির নাম ‘মীরা’জ মাইণ্ডারস’ যারা মীরার সাথে ছিল।

৬০ মিনিটের এই তথ্যচিত্রটিতে আমেরিকার প্রথম প্রজন্মের অধিবাসী তন্বী এই অসংগঠিত শ্রমজীবিকার কর্মক্ষেত্রটিকে বিষয় হিসেবে বেছে নিয়েছেন। তথ্যচিত্রটির কাহিনি ও চিত্রনাট্যে তন্বীর ভাষায়, ‘সমাজতত্ত্বের ভিজুয়াল অ্যানথোলজি পদ্ধতিকে ব্যবহার করা হয়েছে।’ বিবৃত হয়েছে অস্থায়ী অসংগঠিত শ্রমদানের তিনটি ভাগ। প্রথমটি হল, ‘কুমতি’ অর্থাৎ যিনি বা যাঁরা ধূর্ত শ্রমজীবি, দ্বিতীয়টি হল, ‘সুমতি’ অর্থাৎ যিনি বিনা প্রতিবাদে সমস্ত নিয়মকে মেনে নেন এবং তৃতীয় ভাগটি হল ‘শান্তমতি’ অর্থাৎ যিনি প্রতিবাদী। এই আধারেই সাম্প্রতিক সময়ের পরিবর্তনশীল শ্রমক্ষেত্রে আয়াদের জীবনের মান পরিবর্তন, কিছু বিশেষ প্রতিবন্ধকতা, উপার্জন ও সম্মানের দিকগুলি অনুসন্ধান করেছেন তন্বী।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে