নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজকার ডাল-তরকারিতে মন ভরছে না? নিরামিষ রান্নাতেই আনুন একটু রেস্তরাঁর স্বাদ। একটু রাজকীয় স্বাদের পদ খেতে ইচ্ছে করলে কাজু বাদামের কারি হতে পারে দারুণ পছন্দ। ঘরোয়া রান্নার উপকরণেই তৈরি করা যায় এই ক্রিমি ও সুস্বাদু পদ। ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে জমে যাবে। রেসিপিটিও খুব কঠিন নয়।

উপকরণ

কাজু বাদাম – ১ কাপ

টমেটো

পেঁয়াজ – ১টি

আদা

কাঁচালঙ্কা

টক দই – ২ টেবিল চামচ

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

লঙ্কা গুঁড়ো

জিরে গুঁড়ো

গরম মশলা

নুন – স্বাদমতো

চিনি

তেল/ঘি – প্রয়োজনমতো

প্রণালী 

প্রথমে কাজু বাদামগুলো সামান্য গরম জলে ১০ -১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। এবার পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচালঙ্কা এবং ৮-১০টি কাজুবাদাম একসঙ্গে ভাল করে বেটে মসৃণ পেস্ট তৈরি করে নিন। কড়াইয়ে তেল বা ঘি গরম করে ওই মশলার পেস্ট দিয়ে ভাল করে কষতে থাকুন। এরপর হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও নুন দিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করা পর্যন্ত রান্না করুন। এবার আঁচ কমিয়ে ফেটানো টক দই দিয়ে দ্রুত নাড়তে থাকুন, যাতে দই কেটে না যায়। এরপর প্রয়োজনমতো জল দিয়ে গ্রেভির ঘনত্ব ঠিক করে নিন। গ্রেভি ফুটে উঠলে ভাজা কাজু বাদাম দিয়ে দিন। এবার চিনি ও গরম মশলা ছড়িয়ে আরও ২-৩ মিনিট রান্না করুন। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ কাজু বাদামের কারি। গরম ভাত, পোলাও, লুচি কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন।

যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

‘কোহলি তাড়াতাড়ি আউট হলে খেতে ইচ্ছা করত না’, বিরাট-ভক্ত ‘নানা’র পুরনো ভিডিও ভাইরাল

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?