পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন উৎসবের মরশুমে ভারতের স্মার্টফোন বাজারে বড়সড় চমক দিল Realme। ১০,০০০ এমএএইচ বিশাল ব্যাটারি ব্যাকআপ সহ দেশের প্রথম ফোন Realme P4 Power 5G-এর দাম কমিয়ে দেওয়া হয়েছে। আগামী ৯ অক্টোবর থেকে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সর্বসাধারণের জন্য লাইভ হতে চলেছে। তবে প্লাস এবং ব্ল্যাক মেম্বাররা আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকেই এই সুযোগ পাবেন।

ফোনটির বর্তমান বাজারমূল্য ৩২,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট সেলে এটি মাত্র ২৯,৯৯৯ টাকায় কেনা যাবে। অর্থাৎ সরাসরি ৩,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ফোনটিতে। সংস্থার দাবি, এটি ভারতের প্রথম স্মার্টফোন যাতে ১০,০০০mAh ব্যাটারি রয়েছে। ফোনটির সাথে থাকছে ৮০ওয়াটের আলট্রা-ফাস্ট চার্জার। ৬.৮ ইঞ্চির দুর্দান্ত AMOLED ডিসপ্লে সহ এই ফোনে থাকছে 144Hz রিফ্রেশ রেট। স্ক্রিন প্রটেকশনের জন্য রয়েছে শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস 7i। রয়েছে ৪ ন্যানোমিটারের শক্তিশালী Mediatek Dimensity 7400 Ultra চিপসেট। ডুয়াল ক্যামেরা সেটআপে ফোনটির পিছনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। এছাড়াও  সামনে থাকছে 16MP-এর সেলফি ক্যামেরা।

বিশাল ব্যাটারির কারণে যারা বারবার ফোন চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি চান, তাদের জন্য ২৯,৯৯৯ টাকা বাজেটে এই ৫জি ফোনটি ফ্লিপকার্ট সেলের অন্যতম সেরা ডিল হতে চলেছে। ই সেলে রিয়েলমি , স্যামসাং, আইফোন এবং শাওমি সহ বিভিন্ন স্মার্টফোনে বাম্পার ডিল পাওয়া যাবে। এছাড়াও মোবাইল অ্যাক্সেসরিজ এবং লাইফস্টাইল আইটেমগুলিতেও অফার রয়েছে। 

৮০ টাকার জন্য গলায় সুঁচ ফুটিয়ে বন্ধুকে খুন, কী ঘটেছিল মদের আসরে?

‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে