পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোয় পাহাড় বা সমুদ্র নয়, একটু অন্যরকম অভিজ্ঞতা চাই? তা হলে গন্তব্য হতে পারে ঝাড়খণ্ডের মারোমার জঙ্গল। পালামৌ টাইগার রিজার্ভের গভীর অরণ্যে এই অফবিট জায়গাটি বেতলা ন্যাশনাল পার্ক থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। চারপাশে ঘন শাল-মহুয়া ও অন্যান্য গাছপালা, পাহাড়ি পরিবেশ এবং জঙ্গলের নির্জনতা প্রকৃতিপ্রেমীদের জন্য জায়গাটি বেশ আকর্ষণীয়।

দর্শনীয় স্থান

মারোমারের মূল আকর্ষণই হল জঙ্গলের পরিবেশ। এখানে শহরের কোলাহল নেই। চারপাশে ঘন সবুজ, পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী। আশপাশে ময়ূর ও হরিণের দেখা মিলতে পারে। রাতের দিকে হাতি, চিতা বা শেয়ালের আনাগোনাও বাড়ে বলে সূর্য ডোবার পরে জঙ্গলে একা বেরোনো উচিত নয়। মারোমারের কাছে রয়েছে মিরচাইয়া জলপ্রপাত এবং সুগা বাঁধ জলপ্রপাত। গারু-নেতারহাট প্রধান সড়ক থেকে সামান্য পথ গেলেই মিরচাইয়া জলপ্রপাত পাওয়া যায়। আবার বেতলা থেকে নেতরহাট যাওয়ার পথে পড়ে সুগা বাঁধ। ফলে জঙ্গল ভ্রমণের পাশাপাশি জলপ্রপাতও ঘুরে দেখা যায়।

কোথায় থাকবেন?

ফরেস্ট রেস্ট হাউস (FRH)

এটি ব্রিটিশ আমলের একটি পুরনো হান্টিং লজ। এখানে এসি (AC) রুমের সুবিধা রয়েছে। প্রতি রাতের ভাড়া আনুমানিক ₹১,৩০০ – ₹১,৫০০।

ট্রি হাউস / স্টিল্ট কটেজ

জঙ্গলের সৌন্দর্য ও বন্যপ্রাণের রোমাঞ্চকর অভিজ্ঞতা নেওয়ার জন্য এখানে কংক্রিটের ওপর তৈরি সুন্দর ট্রি হাউস বা কটেজ রয়েছে। প্রতি রাতের ভাড়া আনুমানিক ₹১,৮০০ – ₹২,০০০।

কী খাবেন?  

মারোমার মূল আকর্ষণ বিলাসবহুল খাবারের আয়োজন নয়, বরং জঙ্গলের মধ্যে নিরিবিলি থাকা। তাই যাওয়ার আগে থাকার জায়গায় খাবারের ব্যবস্থা রয়েছে কি না জেনে নেওয়া ভাল। প্রয়োজনে রাঁচি বা পথে প্রয়োজনীয় শুকনো খাবার ও পানীয় সঙ্গে রাখা যেতে পারে। জঙ্গলের ভিতরে প্লাস্টিক বা আবর্জনা না ফেলে পরিবেশ পরিষ্কার রাখাও জরুরি। পুজোর ছুটিতে ভিড়ভাট্টা থেকে দূরে গিয়ে জঙ্গলের নিস্তব্ধতায় কয়েকটা দিন কাটাতে চাইলে মারোমার হতে পারে দারুণ ঠিকানা।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন