শনি ও মঙ্গলের সংযোগে নবপঞ্চম রাজযোগ, পুজোতে মালামাল হবেন ৫ রাশির জাতকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রহ-নক্ষত্রের অবস্থান বদলালেই কি বদলে যায় ভাগ্যের গতিপথ? জ্যোতিষশাস্ত্রের হিসাব বলছে, অক্টোবরের মাঝামাঝি তেমনই এক বিশেষ যোগের প্রভাব পড়তে চলেছে। শনি ও মঙ্গলের অবস্থানের জেরে তৈরি হবে নবপঞ্চম রাজযোগ। জ্যোতিষমতে, এই বিশেষ যোগের প্রভাবে তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে খুলে যেতে পারে উন্নতির নতুন দরজা। অর্থপ্রাপ্তি থেকে কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায় লাভ একাধিক ক্ষেত্রে মিলতে পারে শুভ ফল। তবে কোন তিন রাশির ভাগ্যে এই পরিবর্তনের ইঙ্গিত?

কর্কট রাশি

নবপঞ্চম রাজযোগের প্রভাবে কর্কট রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ এগিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে দায়িত্ব বাড়ার পাশাপাশি পদোন্নতি বা নতুন সুযোগের সম্ভাবনাও রয়েছে। ব্যবসার সঙ্গে যুক্তদের নতুন যোগাযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে আর্থিক লাভের পথ খুলে দিতে পারে। হঠাৎ কোনও উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে।

কন্যা রাশি

অর্থ ও কর্মক্ষেত্র দুই দিক থেকেই কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। আয় বৃদ্ধির নতুন পথ তৈরি হওয়ার পাশাপাশি পুরনো আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার সুযোগ আসতে পারে। চাকরিতে পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করতে পারেন। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালভাবে যাচাই করা জরুরি।

আরও পড়ুনঃ আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

কুম্ভ রাশি

নবপঞ্চম রাজযোগ কুম্ভ রাশির জাতকদের জন্যও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, পদোন্নতি কিংবা পছন্দের জায়গায় কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের সময় তৈরি হতে পারে। যাঁরা নতুন করে কোনও কাজ বা ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাঁদের জন্যও সময়টি গুরুত্বপূর্ণ। পাশাপাশি আর্থিক অবস্থার উন্নতির সঙ্গে পরিবারেও স্বস্তি বাড়তে পারে। তবে সুযোগ পেলেই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে পরিকল্পনা করে এগোনোই বুদ্ধিমানের কাজ।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের