‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামের গোকুলনগরে শহিদদের প্রতি সম্মান জানাতে গিয়ে রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার শহিদ দিবস। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে নন্দীগ্রামের গোকুলনগরে সেই শহিদ দিবস পালনের জন্য গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শহিদদের বেদিতে মাল্যদান করে বুদ্ধদেব ভট্টাচার্যের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

এদিন তিনি বলেন, ‘রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, ভাল লোক ছিলেন। উনি ভাল মানুষ। কিন্তু ওর দলটা খারাপ। দলের জন্যই ওনার বদনাম হয়েছিল। আর তৃণমূল, সিপিএমের থেকেও খারাপ। চিন্তা করবেন না, আগামী ১০০ বছরেও তৃণমূল আসবে না। আমিই আসব এখানে। নন্দীগ্রামে আমি ছিলাম, আছি, থাকব। আগের সরকারের জমানায় কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে তবেই গোকুলনগরে আসতাম। পুলিশ বাধা দিত। আমি এখানকার মানুষের প্রতি দায়বদ্ধ। চোর তৃণমূলকে কোনওদিন এলাকায় দেখতে পাবেন না।’

আরও পডুন: ‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

শহিদ দিবসে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর সপ্তমে তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘নাম ও নিশান চলে গিয়েছে। তৃণমূলের কোনও অস্তিত্ব নেই। এই দলটা সরকারে এসে নন্দীগ্রামের শহিদ পরিবারগুলিকে ভুলে গিয়েছিল। শহিদদের প্রাপ্য অর্থ দেয়নি। আমি ফের নন্দীগ্রাম ফাইল খুলব। কেউ রেহাই পাবেন না।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘গতকালই পরেশরাম দাস, তৃণমূলের একটা গুন্ডা গ্রেফতার হয়েছে। ও মাফিয়া বলেই শহর ছেড়ে মুম্বই পালিয়ে যাচ্ছিল। সেখান থেকে সোজা দুবাই চলে যেত। কিন্তু এরা বোধহয় ভুলে গিয়েছে এখন পুলিশ অনেক বেশি সক্রিয়। আগের মতো নেই।’

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর