কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাতাসে বাড়তে থাকা ভাসমান ধূলিকনা ২.৫ এবং ১০ ও যানবাহনের ধোঁয়া ফুসফুসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছে। এর ফলে শ্বাসনালী ফুলে যাচ্ছে এবং অতিরিক্ত মিউকাস বা কফ জমছে এমনকি যাঁদের আগে কখনও হাঁপানি বা অ্যাজমার সমস্যা ছিল না, তাঁরাও এতে আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা এমন ৮টি জরুরি সতর্কবার্তার কথা জানিয়েছেন।

টানা কাশি

সাধারণ সর্দি-কাশি কমে যাওয়ার পরও যদি কাশি না কমে, বিশেষ করে রাতে বা ভোরের দিকে শুয়ে থাকার সময় যদি কাশির প্রকোপ বাড়ে।

বুকে বাঁশির মতো আওয়াজ

শ্বাস ছাড়ার সময় এক ধরণের বাঁশির মতো শব্দ হওয়া, যা হাঁটার সময়, সিঁড়ি দিয়ে ওঠার সময় বা রাতের নিস্তব্ধতায় স্পষ্ট বোঝা যায়।

বুকে চাপ ধরা অনুভূতি

বুকের চারপাশে এক ধরণের অস্বস্তি বা টানটান অনুভূতি হওয়া।

দৈনন্দিন কাজে হাঁপিয়ে ওঠা

 যে সমস্ত সাধারণ শারীরিক কাজ কিছুদিন আগেও অনায়াসে করা যেত, যেমন সিঁড়ি দিয়ে ওঠা বা হাঁটা, সেগুলিতে আচমকা হাঁপিয়ে ওঠা।

বাইরে বেরোলে সমস্যা বৃদ্ধি

 অতিরিক্ত যানজট বা কনস্ট্রাকশন সাইটের (নির্মাণাধীন এলাকা) কাছাকাছি গেলে যদি কাশি বা শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যায়।

চোখ ও নাকের অস্বস্তি

দূষণের দিনগুলিতে অনবরত হাঁচি, নাক দিয়ে জল পড়া এবং চোখ জ্বালা করার পাশাপাশি শ্বাসনালীতে অস্বস্তি বোধ হওয়া।

শিশুদের মধ্যে সূক্ষ্ম লক্ষণ

 খেলার সময় শিশুরা যদি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, দৌড়ানোর পর অনবরত কাশে বা রাতে বারবার ঘুম থেকে জেগে ওঠে।

বারবার ফিরে আসা শ্বাসকষ্ট

শ্বাস নেওয়ার সমস্যা যদি বারবার ফিরে আসে, তবে বুঝতে হবে বাতাসে থাকা সূক্ষ্ম দূষণকণার কারণে ফুসফুসে দীর্ঘমেয়াদী প্রদাহ তৈরি হচ্ছে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন যে, অ্যাজমা বা হাঁপানির টান মানুষের ধারণার চেয়েও দ্রুত মারাত্মক রূপ নিতে পারে। যদি কোনো ব্যক্তি শ্বাস নেওয়ার জন্য বিরতি না দিয়ে একটি পুরো বাক্য একসাথে বলতে না পারেন, ঠোঁট বা আঙুলের ডগা নীলচে হয়ে যায়, অথবা ইনহেলার ব্যবহার করার পরও কোনো আরাম না মেলে, তবে অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত।

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’