‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপকে সমর্থন জানালেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। ‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে’- এমনই মন্তব্য করে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পুলিশি পদক্ষেপ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। একই সঙ্গে পুলিশের পদক্ষেপ নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদেরও পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন মিঠুন। 

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নারী নিরাপত্তা নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। ধর্ষণের মতো অপরাধকে অতীতে কার্যত উপহাসের বিষয় করে তোলা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, ধর্ষণের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর পদক্ষেপের খবর শুনলে তাঁর ভাল লাগে। পুলিশের এই পদক্ষেপের সমালোচকদের উদ্দেশে মিঠুনের প্রশ্ন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে তাতেই বা আপত্তি কোথায়? তাঁর এই মন্তব্যের মাধ্যমে নারী নির্যাতনের ঘটনায় পুলিশের কড়া অবস্থানের পক্ষেই সওয়াল করতে চেয়েছেন বিজেপি নেতা। 

আরও পড়ুনঃ কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

মিঠুনের বক্তব্য, ধর্ষণের মতো অপরাধকে কোনও ভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে তা নিয়ে প্রশ্ন তোলার আগে অপরাধের ভয়াবহতা এবং নির্যাতিতার পরিস্থিতির কথাও ভাবা প্রয়োজন। তাঁর মতে, নারী নির্যাতনের ঘটনায় পুলিশের সক্রিয় ভূমিকা জরুরি।

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’