‘মুখ্যমন্ত্রী ছিলেন বলেই সবাই ভাইফোঁটা নিত’, মমতাকে খোঁচা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের কালীপুজোয় মঙ্গলবার (১০ নভেম্বর) হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর উপস্থিতিকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা।  বাবুনের ক্লাবের কালীপুজোয় হাজির হয়ে কার্যত নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছেন শুভেন্দু। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। সেই সঙ্গেই ভাইফোঁটা নিয়ে খোঁচা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রতিবছরেই ভাইফোঁটার দিন ফোঁটা নিতে মমতার বাড়িতে হাজির হতেন নেতা মন্ত্রীরা।  দিলীপ ঘোষের বক্তব্য কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতেন না তাঁরা যেতেন মুখ্যমন্ত্রীর কাছে।   

কালীঘাটের বাড়িতে এবার ভাইফোঁটার অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা। সেই সিদ্ধান্ত নিয়েই কটাক্ষ করেছেন পঞ্চায়েতমন্ত্রী। পঞ্চায়েতমন্ত্রী বলেন, ‘আসলে সবাই ক্ষমতার কাছাকাছি থাকতে ফোঁটা নিতে যেতেন। আজ ক্ষমতা নেই, তাই ফোঁটা নেই। অনেক ভাই ছিল। যাঁরা নাকি ৩০-৪০ বছর ধরে ওনার থেকে ফোঁটা নিতেন, সেই ভাইয়েরা আজ ওখানে যায় কিনা দেখা যাক। যাঁরা ওনার কাছে ফোঁটা নিতে আসত তাঁরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতেন না। মুখ্যমন্ত্রীর কাছে আসতেন। উনি এখন মুখ্যমন্ত্রী নেই। তাই ফোঁটা নেই।’ 

আরও পড়ুন:  ‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

উল্লেখ্য, বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোয় শুভেন্দু অধিকারীর উপস্থিতির পর মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বাবুন। অন্যদিকে, নিজের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ভাইফোঁটায় আমন্ত্রণ জানান না বলেও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এদিন সেই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, বাবুন আগেও দিল্লি গিয়েছিলেন। পরিবর্তনের হাওয়ায় কারও মধ্যে পরিবর্তন এলে তা ইতিবাচক বলেই মনে করেন তিনি। তাঁর কথায়, কেউ যদি উন্নয়নের ধারায় শামিল হতে চান এবং সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহী হন, তাহলে সেটা অবশ্যই ভাল বিষয়। মুখ্যমন্ত্রী নিজে যখন সেখানে গিয়েছেন, তখন নিশ্চয়ই তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

১৯ হাজার টাকা সস্তা হল 7০০০mAh ব্যাটারির Motorola Edge 70 

শেষ মুহূর্তে কাজ করেনি কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইমার্জেন্সি ব্রেক! ভাইরাল ভিডিও

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

ডায়েটে প্রোটিনের পরিমাণ বাড়াচ্ছেন? এড়িয়ে চলুন এই ৬টি ভুল

নিলামের আগে IPL-এর মেগা ট্রেড! মুম্বই ছেড়ে পঞ্জাবে হার্দিক, অর্শদীপকে পেল MI

বক্স অফিসে ‘রামায়ণ’-এর সুনামি, ৮০০ কোটির বেশি আয় করল রণবীরের সিনেমা

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

ভয়ঙ্কর ঘটনা! আমেরিকার নর্থ হলিউডে পথচারীদের পিষে দিল গাড়ি, মৃত ৩

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘মুখ্যমন্ত্রী ছিলেন বলেই সবাই ভাইফোঁটা নিত’, মমতাকে খোঁচা দিলীপের

বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে প্রধান দরজায় এইভাবে রাখুন তুলসি গাছ

ভাইফোঁটায় টাকা আসবে, নাকি খরচ বাড়বে? জানুন আজকের রাশিফল