চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

Share:

নিজস্ব প্রতিনিধি: মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কবে বিয়ে করবেন, কার সঙ্গেই বা নতুন জীবন শুরু করবেন, তা নিয়ে অনুরাগীদের আগ্রহ দীর্ঘদিনের। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করল একটি ভাইরাল আমন্ত্রণপত্র। কার্ডে বর-কনের ছবি তো রয়েছেই, পাশাপাশি বিশেষ জায়গা পেয়েছে অভিনেত্রীর তিন আদরের পোষ্য সারমেয়। তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি?

ভাইরাল হওয়া আমন্ত্রণপত্রটি নজর কেড়েছে তার অভিনব নকশার জন্য। কার্ডের উপরের দিকে বাঙালি বর ও কনের সাজে দুই কার্টুন চরিত্রের ছবি আঁকা হয়েছে। আর নীচের অংশে রয়েছে মিমির প্রিয় তিন পোষ্য। অভিনেত্রীর পশুপ্রেমের কথা মাথায় রেখেই এমন বিশেষ আয়োজন বলে মনে করছেন অনেকে। কার্ডে পাত্রের নাম এবং বিয়ের তারিখ প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শুরু হয় আলোচনা। অনেকেই আবার আগাম শুভেচ্ছাও জানাতে শুরু করেছেন অভিনেত্রীকে। শোনা যাচ্ছে, মিমির জীবনে বিশেষ মানুষটির নাম সিদ্ধার্থ। ঘনিষ্ঠ মহলের দাবি, নভেম্বর মাসে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সারতে পারেন তাঁরা। এরপর ডিসেম্বর মাসে অগ্নিসাক্ষী রেখে হিন্দুমতে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। যদিও এই বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি মিমি কিংবা সিদ্ধার্থ। ফলে বিয়ের খবর নিয়ে জল্পনা থাকলেও আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত হয়নি।

আরও পড়ুন: পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

এদিকে, বিয়ের প্রস্তুতি নিয়েও নানা খবর সামনে আসছে। ঘনিষ্ঠ সূত্রে খবর, কেনাকাটা থেকে শুরু করে নিমন্ত্রণপত্র বিলি—সবই চলছে। সম্প্রতি বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোর থেকেও বেরোতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেই ছবি ঘিরেও নতুন করে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। তবে ভাইরাল কার্ড এবং বিয়ের আয়োজন নিয়ে মিমি নিজে মুখ না খোলা পর্যন্ত জল্পনার অবসান হচ্ছে না।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী