সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনার ঝলক আর রুপোর আভায় অপরূপা দেবী। পরনে বেনারসি, মাথায় সোনার মুকুট, গলায় ভারী হার। প্রায় এক কেজি সোনা এবং ১০ কেজি রুপো! ভক্তদের বিশ্বাস আর নিবেদনে প্রতি বছরই নতুন করে সেজে ওঠেন চন্দননগরের চাউলপট্টির আদি মা। জগদ্ধাত্রী পুজোর এই প্রাচীন আরাধনাকে ঘিরে কয়েকশো বছরের ঐতিহ্য যেমন রয়েছে, তেমনই রয়েছে নানা অলৌকিক কাহিনি। এবার অবশ্য দেবীর সাজে এসেছে বিশেষ পরিবর্তন। মুখ্যমন্ত্রীর দর্শনের কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই গয়না ও বেনারসিতে সাজানো হয়েছে দেবী হৈমন্তিকাকে।

চাউলপট্টির আদি মায়ের সাজের একটি নির্দিষ্ট রীতি রয়েছে। প্রতিবছর চতুর্থীর দিন দেবীকে বেনারসি পরানো হয়। পরের দিন অর্থাৎ পঞ্চমীতে সোনার ও রুপোর গয়নায় সাজানো হয় দেবীকে। কিন্তু এবার মুখ্যমন্ত্রী চতুর্থীর দিনই মন্দিরে এসে পুজো দেবেন বলে তৃতীয়াতেই সম্পন্ন হয়েছে দেবীর সাজসজ্জা। মায়ের মুকুট, গলার হার, কানের দুল, হাতের অলংকার থেকে শুরু করে মাথার চাঁদ সবেতেই রয়েছে সোনা ও রুপোর কারুকাজ। পুজো কমিটির সদস্যদের দাবি, মাকে সাজাতে ব্যবহৃত হয় প্রায় এক কেজি সোনা এবং ১০ কেজি রুপো। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর নাম। এই পুজোর সূচনা নিয়ে প্রচলিত রয়েছে একাধিক কাহিনি। একটি জনশ্রুতি অনুযায়ী, খাজনা দিতে না পারায় নবাবের কারাগারে বন্দি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। দুর্গাপুজো পেরিয়ে যাওয়ার পর তিনি মুক্তি পান। গঙ্গাপথে বজরায় ফেরার সময় ঢাকের শব্দ শুনে তাঁর মনে পড়ে যায় দুর্গাপুজোর কথা। সেই সময় তিনি বন্ধু দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর চন্দননগরের বাড়িতে রাত কাটান। কথিত আছে, সেখানে স্বপ্নে দেবীর দর্শন পান তিনি। সেই ঘটনার সূত্র ধরেই চাউলপট্টিতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়।

আরও পড়ুন: চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

প্রচলিত কথা অনুযায়ী, বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে দুর্গাপুজো করতে না পারার আক্ষেপ ছিল রাজা কৃষ্ণচন্দ্রের। পরে শুক্লপক্ষের নবমী তিথিতে দেবী হৈমন্তিকার আরাধনা করেন তিনি। সেই পুজো দেখেই অনুপ্রাণিত হয়ে দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন বলে শোনা যায়। কাহিনি নিয়ে মতভেদ থাকলেও চন্দননগরের প্রথম জগদ্ধাত্রী পুজো যে চাউলপট্টিতেই শুরু হয়েছিল, তা নিয়ে বিশেষ দ্বিমত নেই। আনুমানিক ৩০০ বছরেরও বেশি প্রাচীন এই পুজো আজও ঐতিহ্য ও ভক্তির মেলবন্ধন হয়ে রয়েছে। শুধু দেবীর সাজসজ্জা নয়, ভোগের রয়েছে বিপুল আয়োজন। পুজো কমিটির সদস্য চন্দন ঘোষ জানান, হাজার একটি বেলপাতা দিয়ে হোম করা হয়। ভোগের জন্য প্রায় ২০০ কেজি চালের পোলাও এবং ৫০ কেজি দুধের পায়েস তৈরি হয়। অষ্টমীতে চাল ও ডাল মিলিয়ে প্রায় ১৫০ কেজি খিচুড়ি রান্না করা হয়। অষ্টমী ও নবমীতে হাজার হাজার ভক্ত মায়ের ভোগ গ্রহণ করেন। চন্দন ঘোষের কথায়, ভক্তদের মানত ও ভালবাসার নিদর্শন হিসেবেই প্রতি বছর মায়ের কাছে বেনারসি শাড়ি এবং সোনার গয়না আসে। চলতি বছরেও ভক্তরা ৭৫টি বেনারসি শাড়ি দিয়েছেন। তার মধ্যে আটটি শাড়ি দেবীকে পরানো হবে। বাকি শাড়িগুলি আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে দান করা হয়, বিশেষত যাঁদের বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন রয়েছে।

পুজোর নানা আচারেও রয়েছে প্রাচীন রীতির ছাপ। এখনও এখানে ছাগবলি, ধুনো পোড়ানো এবং দণ্ডি কাটার প্রথা চালু রয়েছে। পুজোয় দেবীর কাছে নিবেদিত ফল পরে চন্দননগর হাসপাতালে রোগীদের মধ্যে বিতরণ করা হয়। পুজো কমিটির প্রবীণ সদস্য শংকর দত্ত জানান, প্রতি বছরই ভক্তরা মাকে নানা ধরনের গয়না দান করেন। সেই গয়নাগুলি একত্র করে আরও বড় অলংকার তৈরি করা হয় এবং তা দিয়েই সাজানো হয় দেবীকে।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ