দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: ইঞ্জিনিয়ারিংয়ের গণ্ডি পেরিয়ে এবার চিকিৎসাশাস্ত্রেও পা রাখতে চলেছে আইআইটি খড়গপুর। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এই প্রতিষ্ঠানে শুরু হতে চলেছে স্নাতকোত্তর স্তরের চিকিৎসাবিজ্ঞানের পঠনপাঠন। দেশের আইআইটিগুলির মধ্যে প্রথম প্রতিষ্ঠান হিসেবে এই উদ্যোগ নিচ্ছে খড়গপুর। প্রাথমিকভাবে ছ’টি বিভাগে মোট ১২টি আসনে পড়ুয়া ভর্তির পরিকল্পনা করা হয়েছে। ফলে এবার নিট পিজি পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের সামনে খুলে যাচ্ছে আইআইটি খড়গপুরে উচ্চশিক্ষার নতুন দরজা।

চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে প্রযুক্তির সম্পর্ক এখন অত্যন্ত গভীর। আধুনিক চিকিৎসায় বিভিন্ন উন্নত যন্ত্র, কৃত্রিম অঙ্গ এবং প্রযুক্তিনির্ভর পদ্ধতির ব্যবহার ক্রমশ বাড়ছে। রোগ নির্ণয় থেকে শুরু করে জটিল অস্ত্রোপচার, সব ক্ষেত্রেই প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই দুই ক্ষেত্রকে এক ছাতার তলায় এনে চিকিৎসাশিক্ষায় নতুন দিশা দেখাতে চাইছে আইআইটি খড়গপুর। মাস দেড়েক আগেই জানা গিয়েছিল, আইআইটি খড়গপুরের পাশাপাশি আইআইটি কানপুর ও আইআইটি মাদ্রাজেও চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষার সুযোগ তৈরি হতে চলেছে। দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি মেটানো এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে। আইআইটি খড়গপুরের গাঙ্গওয়াল স্কুল অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক অনিল কে লালওয়ানি জানিয়েছেন, আগামী দিনে এমডি, ডিএম এবং এমসিএইচের মতো উচ্চতর ও সুপার স্পেশালিটি ডিগ্রি চালু করার পরিকল্পনা রয়েছে। এই পাঠ্যক্রমের মাধ্যমে সাধারণ চিকিৎসকেরা কার্ডিওলজি, নিউরোসার্জারির মতো বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

আরও পড়ুন: পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

প্রাথমিক পর্যায়ে জেনারেল মেডিসিন, রেডিওলজি, ফিজিওলজি, প্যাথোলজি, কমিউনিটি মেডিসিন এবং বায়োকেমিস্ট্রি—এই ছ’টি বিভাগে পঠনপাঠন শুরু হবে। প্রতিটি বিষয়ে দু’টি করে আসন রাখা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে প্রথম পর্যায়ে ১২ জন পড়ুয়া ভর্তির সুযোগ পাবেন। অন্যান্য মেডিক্যাল প্রতিষ্ঠানের মতোই নিট পিজি পরীক্ষার মাধ্যমে এখানে ভর্তি হতে হবে। উল্লেখযোগ্য বিষয় হল, আইআইটি খড়গপুরে চিকিৎসা ও প্রযুক্তির সমন্বয়ে গবেষণার ইতিহাস নতুন নয়। ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্কুল অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এসএমএসটি)। মূলত কর্মরত চিকিৎসকদের ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তোলার লক্ষ্যেই এই বিভাগ তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি নিজস্ব হাসপাতাল গড়ে তোলে। পাশাপাশি স্নাতকোত্তর স্তরে চিকিৎসাবিজ্ঞানের পাঠক্রম পরিচালনার অনুমোদনও পায়। এবার সেই পথ আরও প্রসারিত হতে চলেছে। শুধু আইআইটি খড়গপুর নয়, আইআইটি কানপুর এবং আইআইটি মাদ্রাজেও চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষার ব্যবস্থা চালুর প্রস্তুতি চলছে। সব ঠিক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই ওই দুই প্রতিষ্ঠানেও নতুন পাঠ্যক্রম শুরু হতে পারে।

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না