বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালের কাজ শুরু করতেই বিপাকে পড়লেন লক্ষ লক্ষ মাইক্রোসফট ব্যবহারকারী। ইমেল পাঠানো থেকে শুরু করে অফিসের গুরুত্বপূর্ণ কাজ হঠাৎই যেন থমকে গিয়েছে। একাধিক মাইক্রোসফট পরিষেবায় দেখা দিল প্রযুক্তিগত সমস্যা। বিশেষ করে Outlook ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েন বহু গ্রাহক। শুধু Outlook নয়, মাইক্রোসফটের অন্যান্য অ্যাপেও পরিষেবা বিঘ্নিত হওয়ার খবর সামনে এসেছে। ফলে বিশ্বজুড়ে মাইক্রোসফট  ব্যবহারকারীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। 

প্রাথমিকভাবে মাইক্রোসফট জানিয়েছে, তাদের পরিকাঠামোর একাংশে অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। সংস্থার দাবি, একাধিক সার্ভার অপ্রত্যাশিতভাবে কাজ করা বন্ধ করে দেয়। এর ফলে বাকি সার্ভারগুলির উপর চাপ বাড়ে এবং ব্যবহারকারীদের সংযোগে বিঘ্ন ঘটে। মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, আমেরিকার বিভিন্ন অঞ্চলে Exchange Online মেলবক্সে একাধিক পদ্ধতিতে প্রবেশ করতে সমস্যা হচ্ছিল। পরিস্থিতি খতিয়ে দেখে সমস্যার সমাধানে কাজ শুরু করে সংস্থাটি। পাশাপাশি, সার্ভারগুলিকে পুনরায় সচল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়। এই পরিষেবা বিপর্যয়ের প্রভাব পড়েছে মাইক্রোসফটের একাধিক জনপ্রিয় অ্যাপে। Outlook-এর পাশাপাশি সমস্যায় পড়েন Microsoft Teams এবং AI অ্যাসিস্ট্যান্ট Copilot ব্যবহারকারীরাও। Microsoft 365 পরিষেবাতেও দেখা যায় সমস্যা। বহু ব্যবহারকারী ইনবক্স খুলতে, ইমেল পাঠাতে ও গ্রহণ করতে সমস্যা হচ্ছে বলে  জানিয়েছেন। 

আউটেজ ট্র্যাকার Downdetector-এর তথ্য অনুযায়ী, Outlook নিয়ে অভিযোগের সংখ্যা একসময় প্রায় ১ লক্ষ ৩০ হাজারে পৌঁছেছিল। পরে সেই সংখ্যা কমতে শুরু করে। সমস্যা নজরে আসার পর মাইক্রোসফট জানিয়েছে, সমস্যার সমাধানে সার্ভার পুনরায় চালু করা এবং বিকল্প নেটওয়ার্ক পথের মাধ্যমে ট্র্যাফিক পরিচালনার চেষ্টা চলছে। উত্তর আমেরিকায় Teams সংক্রান্ত সমস্যার একটি অংশ আগেই মেরামত করা হয়েছে বলেও দাবি সংস্থার। 

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২