নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যে বাবার কাছে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় পাওয়ার কথা, তাঁর বিরুদ্ধেই উঠল ভয়াবহ অভিযোগ। নিজের ২১ বছরের মেয়েকে দিনের পর দিন কুপ্রস্তাব দিতেন বাবা। সেই প্রস্তাবে রাজি না হলেই জুটত মারধর, শারীরিক নির্যাতন। এমনকী প্রাণনাশের হুমকিও দেওয়া  হত বলে অভিযোগ। শেষপর্যন্ত বাবার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা তরুণী।

ঘটনাটি নদিয়ার ধানতলা এলাকার। তরুণীর দাবি, গত প্রায় দু’মাস ধরে বাবার কাছেই হেনস্থার শিকার হচ্ছিলেন তিনি। তরুণীর অভিযোগ, বিভিন্ন সময়ে তাঁকে আপত্তিকর প্রস্তাব দিতেন  বাবা। এমনকি গত ৪ নভেম্বর রাত সাড়ে ১১টা নাগাদ তাঁর ঘরে ঢুকে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতন করেন বাবা। প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয় এবং খুনের হুমকিও দেওয়া হয়। তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 

আরও পড়ুনঃ চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

যদিও মেয়ের তোলা অভিযোগ মানতে নারাজ ওই অভিযুক্ত বাবা।  তিনি পালটা মেয়ের দিকেই অন্য অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর দাবি, মেয়ের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদ শুরু হয়েছিল। সেই আক্রোশ থেকেই তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। দু’পক্ষের বক্তব্য খতিয়ে দেখছে পুলিশ। জমি সংক্রান্ত বিবাদের সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, নাকি অভিযোগের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার প্রকৃত সত্য জানতে তদন্ত চলছে।

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

RAC টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল