হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার কথা রয়েছে শেখ হাসিনার। নিজের দেশে ফিরতে পদক্ষেপ করছেন তিনি। ইতিমধ্যেই নতুন পরিচয় পত্র ও পাসপোর্টের আবেদন জানিয়ে দিল্লিতে থাকা বাংলাদেশি দূতাবাসে আর্জি জানিয়েছিলেন মুজিবকন্যা। যদিও তাঁর আবেদন খারিজ করে দিয়েছে ঢাকা। হাসিনাকে বন্দি প্রত্যপর্ণ চুক্তির মাধ্যমেই হাতে পেতে চাইছে বাংলাদেশের তারেক রহমানের সরকার। এই টানাপোড়েনের মাঝে এবার তারেক রহমানের সরকারকে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে দুটি শর্ত দিল নয়াদিল্লি। এমনটাই সূত্রের খবর।

ভারতের তরফে দুটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলি হল- হাসিনাকে নিয়ে যেতে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠাক নয়াদিল্লিতে। বাংলাদেশের সেনাই যাতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিজেদের দায়িত্বে নিয়ে যায় সেটাই শর্তে জানিয়েছে ভারত। দ্বিতীয় শর্ত হল, হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। ২০২৪ সালে কোটাবিরোধী আন্দোলনে একাধিক পড়ুয়া ও আন্দোলনকারীকে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। মুজিবকন্যাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশের আদালত। সেই মামলাগুলিতেই হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, তারেক সরকার-কে এমনই শর্ত দিয়েছে নয়াদিল্লি। সূত্র মারফত তেমনটাই জানা গিয়েছে।

আরও পডুন: প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

২০২৪ সালে কোটাবিরোধী আন্দোলনের জেরে গদিচ্যুত হয়েছিলেন হাসিনা। সেই বছরের ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সোজা ভারতে চলে এসেছিলেন তিনি। তারপর থেকেই ভারতে থাকছেন হাসিনা। তবে চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা আগেই জানিয়েছিলেন মুজিবকন্যা। তার আগেই বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিগত কয়েকদিনে বাংলাদেশে ট্রেনে-বাসে পেট্রল বোমার হামলার অভিযোগ সামনে এসেছে। দিন তিনেক আগেই এনসিপি নেত্রী নুসরতের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। যাকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি।

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

RAC টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর