একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

Share:

নিজস্ব প্রতিনিধি: মাথায় হঠাৎ দু-একটি সাদা চুল চোখে পড়লেই অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। বিশেষ করে কম বয়সে চুল পেকে গেলে অস্বস্তি আরও বাড়ে। তখন কেউ কেউ সাদা চুল দেখামাত্র গোড়া থেকে তুলে ফেলেন। আবার অনেকেই ভয় পান, একটি সাদা চুল তুললে নাকি তার জায়গায় আরও দশটি সাদা চুল গজাবে।  ছোটবেলা থেকে শুনে আসা এই ধারণা কতটা সত্যি? একটি সাদা চুল তুলে ফেললেই কি সত্যিই মাথাভর্তি সাদা চুল হয়ে যায়? নাকি পুরোটাই প্রচলিত ভুল ধারণা? জেনে নিন  সবটা। 

একটি সাদা চুল তুললে কি আরও ১০টি সাদা চুল গজায়?

সবার আগে জেনে রাখা দরকার, একটি সাদা চুল তুলে ফেললে তার জায়গায় আরও সাদা চুল গজায়, এই ধারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। একটি সাদা চুল উপড়ে ফেললে আশপাশের চুলের রং সাদা হয়ে যায় না। এমনকী একই জায়গায় একসঙ্গে একাধিক সাদা চুল গজানোর ঘটনাও ঘটে না। আসলে প্রতিটি চুলের গোড়ায় বা হেয়ার ফলিকলে (Hair Follicle) একটি করে চুল গজায়। প্রতিটি ফলিকল আলাদা। ফলে একটি চুল তুলে ফেললে তার আশপাশের ফলিকলগুলির উপর এমন কোনও প্রভাব পড়ে না, যার কারণে সেখান থেকে হঠাৎ একাধিক সাদা চুল গজাতে শুরু করবে। অর্থাৎ, একটি সাদা চুল তুললে  নতুন সাদা চুল গজানোর ভয় সম্পূর্ণ ভিত্তিহীন।

 সাদা চুল তুলতে নিষেধ করা হয় কেন?

একটি সাদা চুল তুললে আরও অনেক সাদা চুল গজায় না ঠিকই, কিন্তু বারবার চুলের গোড়া থেকে টেনে তোলা মোটেও ভাল অভ্যাস নয়। এতে চুলের গোড়া বা হেয়ার ফলিকল ক্ষতিগ্রস্ত হতে পারে। বারবার চুল উপড়ে ফেললে মাথার ত্বকে জ্বালা, অস্বস্তি  হওয়ার আশঙ্কা থাকে। অতিরিক্ত ক্ষতি হলে ওই জায়গায় নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়াতেও সমস্যা দেখা দিতে পারে। তাই মাথায় সাদা চুল দেখলেই তা গোড়া থেকে উপড়ে ফেলার অভ্যাস এড়িয়ে চলাই ভাল। 

মাথায় সাদা চুল দেখলে কী করবেন?

মাথায় দু-একটি সাদা চুল দেখলেই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সেগুলি জোর করে গোড়া থেকে তুলে ফেলারও প্রয়োজন নেই। চাইলে চুলটি রেখে দিতে পারেন অথবা সাবধানে কাঁচি দিয়ে ছোট করে কেটে দিতে পারেন। বারবার চুল উপড়ে ফেলার অভ্যাস এড়িয়ে চলুন। আর কম বয়সে হঠাৎ অনেক চুল সাদা হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভাল।

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

২০২ টাকার প্ল্যানে কল-ডেটার সঙ্গে ফ্রি ১ লক্ষ টাকার ইন্স্যুরেন্স! দারুণ অফার দিচ্ছে BSNL

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের