বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। এই মুহূর্তে সেটি অবস্থান করছে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্যাঞ্চলে। ক্রমশ শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড়টি। কিন্তু সেটির এখনও পর্যন্ত সম্ভাব্য গতিপথ বোঝাই যাচ্ছে না। দিল্লির মৌসম ভবনের প্রাথমিক পূর্বাভাস, অন্ধ্রপ্রদেশের নেলোর ও বিশাখাপত্তনমের মধ্যে দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’। তবে পুরোপুরি নিশ্চিত হতে এখনও আগামিকাল বুধবার অবধি অপেক্ষা করতে হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আজ, মঙ্গলবার দুপুরে একটি বুলেটিন প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাবে আগামিকাল বুধবার থেকেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। আজ, মঙ্গলবার দুপুরের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল, বুধবার ১৮ নভেম্বর, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। আগামী ১৯ নভেম্বর, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। জারি হলুদ সতর্কতা। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী ২০ নভেম্বর, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হলুদ সতর্কতা। ওইদিন কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। হলুদ সতর্কতাও জারি হয়েছে।

আরও পডুন: হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

‘আকভান’-র প্রভাবে উত্তরবঙ্গে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র আগামী ২১-২২ নভেম্বর দুই দিনাজপুর ও মালদহে মাঝারি মাত্রার বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। যেহেতু সাগরে খুবই ধীর গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি তাই পূর্বাভাসেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল, বুধবার বিকেলের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘আকভান’। তারপরে কোন অঞ্চলে সেটি ল্যান্ডফল করতে পারে সেই বিষয়ে স্পষ্টভাবে জানা যাবে।

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ