‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স ৪৫। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ার। আজ, মঙ্গলবার তাতে ইতি টানলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ক্যাপ্টেন। সেই ঠান্ডা মাথার মানুষ এতদিন বাদে পুরোপুরি বাইশ গজ থেকে দূরে সরে গেলেন। ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও ব্যাট বা গ্লাভস হাতে আর মাঠে নামতে দেখা যাবে না মাহিকে। এদিন চেন্নাই সুপার কিংসের তরফে ঘোষণা করা হয় ধোনির অবসরের কথা। তারপরেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য আবেগঘন বার্তা দিলেন ধোনি।  

 

View this post on Instagram

 

A post shared by M S Dhoni (@mahi7781)

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে মুকেশের ‘main pal do pal’ গানের মাধ্যমে ক্রিকেটের গোটা জার্নিটা এক ঝলক দেখিয়ে দিলেন তিনি। ভারতীয় দলে সুযোগ পাওয়া থেকে বিশ্বকাপ জয়, আইপিএলে সিএসকের অধিনায়ক ও ট্রফি জয়ের আনন্দ, সবটাই নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিতে দেখা গেল মাহিকে। সঙ্গে তিনি নিজে লিখলেন, ‘ভক্তরা আমাকে ভুল প্রমাণ করেছেন, আর তা মেনে নেওয়ার জন্য এর চেয়ে ভাল গান আর হতে পারে না। হয়তো দুটি সংস্করণ তৈরিই করা হয়েছিল যাতে আমি ভুলটা করতে পারি এবং তারপর তা স্বীকার করে নিতে পারি,’ ইনস্টাগ্রামের ক্যাপশনে তিনি লিখেছেন। মুহূর্তে ধোনির সেই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পডুন: একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

৪৫ বছর বয়সী ধোনির ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারে, তিনি ২৭৮টি ম্যাচে অংশ নিয়েছেন। তাঁর গড় ৩৮.৩০ ও ১৩৭.৪৭ স্ট্রাইক রেটে তিনি মোট ৫,৪৩৯ রান সংগ্রহ করেছেন। তাঁর এই পরিসংখ্যানের মধ্যে রয়েছে ২৪টি অর্ধশতক এবং ২৬৪টি ছক্কা। আইপিএলে কোনওদিন সেঞ্চুরি করেননি তিনি। ধোনি সর্বশেষ আইপিএল খেলেছিলেন ২০২৫-এ চেন্নাই সুপার কিংসের হয়ে। হাঁটুতে চোটের কারণে ২০২৬ সালে তিনি একেবারেই খেলতে পারেননি। ডাগ আউটে বসে থাকতে দেখা গিয়েছিল মাহিকে। তাঁর হাত ধরেই চেন্নাই সুপার কিংস পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল। তবে অবসর নিলেও চেন্নাইকে ছেড়ে যাচ্ছেন না ধোনি। সিএসকে-র মেন্টর হয়েছেন মাহি।

২০২ টাকার প্ল্যানে কল-ডেটার সঙ্গে ফ্রি ১ লক্ষ টাকার ইন্স্যুরেন্স! দারুণ অফার দিচ্ছে BSNL

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…