হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তনের দিন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে পদ্মাপাড়। আজ, মঙ্গলবার সকাল থেকে এমনিতেই বাংলাদেশের একাধিক এলাকা পোশাক শ্রমিকদের আন্দোলনের জেরে উত্তপ্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও পুলিশকে রাস্তায় নামিয়েছে তারেক সরকার। তার মাঝেই খবর পাওয়া যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্রুড বোমা দিয়ে হামলা চালানো হয়েছে। দুটি ক্রুড বোমা ছোড়া হয়েছে বলে সূত্রের খবর। যার ফলে আহত হয়েছেন তিন পথচারী। কারা এই হামলা চালাল? তদন্ত শুরু করেছে পুলিশ।

গতকাল, সোমবার গভীর রাতে হামলাটি চালায় দুষ্কৃতীরা। তবে বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে আজ, মঙ্গলবার খবরটি প্রকাশিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, একটি ক্রুড বোমা হজরত শাহজালাল ওরফে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গেটের কাছে ছোড়া হয়েছিল। অন্যটি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি জসিমউদ্দিন এলাকায়, ফ্লাইওভার সংযোগস্থলের কাছে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে তিনজন পথচারী আহত হয়েছেন। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিষয়টিকে কেন্দ্র করে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে পুরো বাংলাদেশজুড়ে পরিস্থিতি অশান্ত। যার মধ্যে ট্রেন, বাস ও ব্যাঙ্কে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পুলিশ এর জন্য আওয়ামী লিগ ও তার সহযোগী সংগঠনের কর্মীদের দায়ী করেছে।

আরও পডুন: ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

এদিকে আজ, মঙ্গলবার বাংলাদেশে পোশাক শ্রমিকদের আন্দোলনের জেরে পরিস্থিতি উত্তপ্ত। গাজীপুর, মীরপুরে রাস্তায় নেমেছে বিশাল সেনাবাহিনী। নূন্যতম মজুরি বৃদ্ধি ও সরকারি ভর্তুকির দাবিতে আন্দোলন চালাচ্ছেন বাংলাদেশের পোশাক তৈরি পেশার সঙ্গে যুক্ত শ্রমিকরা। তাদের থামাতে দিকে দিকে কাঁদানে গ্যাসের সেল ছুড়তে দেখা যাচ্ছে বিজিবিকে। কোথাও কোথাও মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হচ্ছে শ্রমিকদের উপর, সেই খবরও সামনে আসছে। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে তারেক রহমানের সরকার।

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের