সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সংসারের সমীকরণ বদলে যায়। মা হওয়ার পর মহিলাদের শরীরে নানা হরমোনের পরিবর্তন ঘটে, সে কথা কমবেশি সকলেরই জানা। সাধারণত সন্তান জন্মের পর মায়ের শারীরিক ও মানসিক পরিবর্তন নিয়েই বেশি আলোচনা হয়। কিন্তু জানেন কি, বাবা হওয়ার পর পুরুষের শরীর ও মস্তিষ্কেও ঘটে একাধিক পরিবর্তন?  কমে যেতে পারে পুরুষ হরমোন টেস্টোস্টেরনের মাত্রা। বাড়তে পারে অক্সিটোসিন হরমোন, যা বাবা ও সন্তানের মধ্যে গড়ে তোলে গভীর আবেগের সম্পর্ক। ‘ফাদার নেটওয়ার্ক স্কটল্যান্ড’-এর একটি রিপোর্ট অনুযায়ী, বাবা হওয়ার সময়ে পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা প্রায় এক-তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে। 

কেন কমে টেস্টোস্টেরন?

টেস্টোস্টেরন পুরুষদের প্রধান যৌন হরমোন। শারীরিক বিকাশ থেকে শুরু করে যৌন ইচ্ছা, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই হরমোনের। কিন্তু বাবা হওয়ার পর অনেক পুরুষের শরীরে এই হরমোনের মাত্রা কমতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন পুরুষদের মনোযোগ পরিবার ও সন্তানের যত্নের দিকে সরিয়ে দিতে সাহায্য করতে পারে।

বাড়ে অক্সিটোসিন, তৈরি হয় সন্তানের সঙ্গে আবেগের বন্ধন

শুধু টেস্টোস্টেরন কমাই নয়, বাবা হওয়ার পর পুরুষদের শরীরে বাড়তে পারে অক্সিটোসিন হরমোনের মাত্রাও। এই হরমোনকে ভালবাসা ও আবেগের বন্ধন তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাবা যখন সন্তানকে কোলে নেন, স্পর্শ করেন কিংবা সন্তানের সঙ্গে স্কিন-টু-স্কিন কন্ট্যাক্ট তৈরি করেন, তখন অক্সিটোসিন নিঃসরণ হয়। এর ফলে বাবা ও সন্তানের মধ্যে আবেগের সম্পর্ক আরও দৃঢ় হয়। পাশাপাশি মানসিক চাপ কমাতেও সাহায্য করতে পারে এই হরমোন।

বাবা হওয়ার পর বদলায় মস্তিষ্কও

সন্তানের জন্মের পর পুরুষদের মস্তিষ্কেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। গবেষণায় মস্তিষ্কের কয়েকটি অংশের গ্রে ম্যাটার ও হোয়াইট ম্যাটারের পরিবর্তনের কথা উঠে এসেছে। তবে বাবা হওয়ার প্রথম কয়েক মাসেই প্রত্যেক বাবার সঙ্গে সন্তানের গভীর আবেগের সম্পর্ক তৈরি হবে, এমনটা নয়। সন্তান একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাবাকে চিনতে শেখে, তাঁকে দেখে হাসে, তাঁর সঙ্গে খেলতে শুরু করে। ধীরে ধীরে দু’জনের মধ্যে তৈরি হয় দৃঢ় বন্ধন। 

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা