মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথেই যে এমন মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছে, তা কল্পনাও করতে পারেননি কেউ। ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ছয়জন। খাটু শ্যামজির মন্দিরে পুজো দিয়ে ফেরার পথেই ঘটে গিয়েছে  ভয়াবহ দুর্ঘটনা। কোটা-উদয়পুর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে  দ্রুতগামী ক্রুজার গাড়ি। তাতেই ঘটে বিপত্তি।  দুর্ঘটনার খবর  ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

জানা গিয়েছে, রবিবার গভীর রাতে রাজস্থানের কোটা-উদয়পুর জাতীয় সড়কের শম্ভুপুরা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।  নাতা থানা এলাকায় একটি  ক্রুজার গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। গাড়িতে ১৫ জন  যাত্রী ছিলেন। তাঁরা সকলেই মহারাষ্ট্রের বাসিন্দা।  মৃতদের মধ্যে রয়েছেন ঊষা বাঈ, সুশীলা, কৈলাশ, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী এবং মাধবী। আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।   

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ি চালানোর সময় চালকের চোখে ঘুম চলে এসেছিল। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা গিয়ে ট্রাকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়ির ভিতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন এবং গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।  দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।  

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা