বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: নভেম্বরে নিম্নচাপের জেরে টানা কয়েকদিন বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কবে জাঁকিয়ে পড়বে শীত এই প্রশ্নের উত্তর পেতেই মরিয়া ছিল বাংলার মানুষ। এবার সেই সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির মেঘ কাটতেই শীতের পথে বাধা সরতে চলেছে। নভেম্বরের শেষ সপ্তাহে আবহাওয়ার ভোলবদল হতে চলেছে বাংলায়। আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতা-সহ গোটা রাজ্যে নামবে তাপমাত্রার পারদ। সপ্তাহের মাঝামাঝি থেকেই শীতের আমেজ আরও ভালভাবে অনুভূত হতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন অর্থাৎ সোমবার ও মঙ্গলবার পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিনে ধাপে ধাপে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে রাতের তাপমাত্রা। অর্থাৎ বুধবার বা বৃহস্পতিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঠান্ডার অনুভূতি বাড়বে। 

আজ কেমন থাকবে আবহাওয়া?

রবিবার (২২ নভেম্বর) কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায়  কলকাতা সহ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট