দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিনের ছুটি হোক বা দু’দিনের, সমুদ্রের হাওয়া গায়ে মাখতে বাঙালির প্রথম পছন্দের তালিকায় বরাবরই থাকে দিঘা কিংবা মন্দারমণি। সপ্তাহান্তের ছুটি কাটাতে সৈকত শহরেই ভিড় জমান অসংখ্য পর্যটক। এবার সেই চেনা ডেস্টিনেশনকেই আরও আকর্ষণীয় করে তুলতে কোমর বেঁধে নামছে রাজ্য সরকার (West Bengal Government)। চিড়িয়াখানা, স্নেক পার্ক থেকে শুরু করে বাস ডিপো! দিঘা-মন্দারমণির পর্যটন মানচিত্রে এবার জুড়তে চলেছে একাধিক নতুন আকর্ষণ। রাস্তা নির্মাণ, বিদ্যুৎ পরিষেবার সম্প্রসারণ থেকে শুরু করে উপকূলভাঙন রোখার ব্যবস্থাও থাকছে সেই পরিকল্পনায়। ইতিমধ্যেই প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরপর দু’টি প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনেই এবার প্রকল্পগুলির কাজ এগিয়ে নিয়ে যেতে সক্রিয় হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সম্প্রতি দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সপ্তম বোর্ড মিটিংয়ে প্রস্তাবিত প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন জেলাশাসক। পর্যটকদের কাছে দিঘার আকর্ষণ আরও বাড়াতে সেখানে চিড়িয়াখানা এবং স্নেক পার্ক তৈরির প্রস্তাব নেওয়া হয়েছে। পাশাপাশি মন্দারমণিতেও পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হবে বাস ডিপো। বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় নতুন পার্ক গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এই প্রকল্পগুলি বাস্তবায়নে উন্নয়ন পর্ষদের নিজস্ব জমি ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বে (PPP) কাজগুলি এগিয়ে নিয়ে যেতে পরামর্শদাতা নিয়োগের প্রক্রিয়াও শুরু হতে চলেছে।

আরও পড়ুন: বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

শুধু পর্যটকদের বিনোদন নয়, দিঘা ও মন্দারমণির যোগাযোগ এবং নাগরিক পরিষেবার উন্নয়নেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। সমুদ্রের ভাঙন থেকে উপকূলবর্তী এলাকাকে রক্ষা করা এবং সৈকতের সৌন্দর্যায়নেও একাধিক পদক্ষেপ নেওয়া হবে। এই কাজের সম্ভাব্য দিকগুলি খতিয়ে দেখতে ইতিমধ্যেই পূর্ত, বন, পরিবহণ ও পর্যটন দফতরের আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেছেন। প্রশাসনের এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। পর্যটকদের একাংশের বক্তব্য, বর্তমানে দিঘায় হোটেলের ভাড়া আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার