গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ১২ ডিসেম্বর গঙ্গা জলবন্টন চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তাই সেই ইস্য়ুতে ভারতের সঙ্গে তড়িঘড়ি বৈঠকে বসতে চেয়েছিল বাংলাদেশ। সেই আর্জি মেনেই আগামিকাল, সোমবার ঢাকায় গঙ্গা ও পদ্মা জলচুক্তি নিয়ে ভারতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বাংলাদেশের প্রতিনিধিরা। বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে শুরু হয়েছে জল্পনা। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর জলবন্টন সংক্রান্ত তথ্য বিনিময় করবে। এর আগে গত ২২ মে কলকাতায় গঙ্গার জলবন্টনের তথ্য আদান-প্রদান সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি বিদ্যমান চুক্তির অধীনে এটিই হতে যাচ্ছে দুই দেশের মধ্যকার সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক। কারণ এরপর ভারতের সঙ্গে গঙ্গার জলবন্টন নিয়ে নতুন করে চুক্তি করতে হবে বাংলাদেশকে। সেই বিষয়েও আলোচনা হবে ঢাকার বৈঠকে। এমনটাই সূত্রের খবর।

আরও পডুন: ‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যেখানে শুকনো মরশুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক জল পাওয়ার বিধান রাখা হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় ৩০ বছর মেয়াদি নতুন চুক্তি হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, প্রতি বছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুকনো মরশুমে উভয় দেশ ১০ দিন পরপর ৩৫ হাজার কিউসেক জল পাওয়ার কথা রয়েছে। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ১২ ডিসেম্বর। এবার ভারত নতুন করে বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবন্টন চুক্তি করবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ বর্তমান পরিস্থিতি নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক কিছুটা তিক্ত হয়ে রয়েছে। জি-২০ সামিটে ভারতে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের না আসা, শেখ হাসিনা ইস্যু, এই সমস্ত কারণে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে গঙ্গা জলবন্টন চুক্তি বাংলাদেশের সঙ্গে নাও করতে পারে ভারত। তাতে যেমন চাপ বাড়তে পারে ঢাকার আবার বর্ষাকালে অতিরিক্ত জল পশ্চিমবঙ্গ ও বিহারে ঢুকলে বন্যা পরিস্থিতি হয়ে ক্ষতি হতে পারে। তাই আগামিকাল সোমবারের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে দুই দেশের আধিকারিকরা।

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা