১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাকাব্যের গল্প বড় পর্দায় দেখতে দর্শকের আগ্রহ যে কতটা, তারই প্রমাণ দিচ্ছে ‘রামায়ণ: পার্ট ১’। মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি। তৃতীয় সপ্তাহেও দর্শক টানতে সফল এই ছবি। মাত্র ১৭ দিনেই ভারতের বক্স অফিসে ৯০০ কোটি টাকার নেট আয়ের গণ্ডি পেরিয়ে গেল নীতেশ তিওয়ারি পরিচালিত এই পৌরাণিক ছবি। শুধু দেশেই নয়, বিদেশের বাজারেও এই ছবির চাহিদা তুঙ্গে।

তৃতীয় শনিবার অর্থাৎ ২১ নভেম্বর ছবিটির আয় এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। Sacnilk-এর পরিসংখ্যান অনুযায়ী, ১৭তম দিনে ভারতের ১৫,৮৫১টি শো থেকে ছবিটি নেট আয় করেছে ২৭.৪০ কোটি টাকা। আগের দিন শুক্রবার, অর্থাৎ ১৬তম দিনে আয় হয়েছিল ১৬.৩০ কোটি টাকা। ফলে একদিনের ব্যবধানে বক্স অফিসে ছবির আয় বেড়েছে। সব মিলিয়ে ভারতে ছবিটির নেট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৯০৬.৯০ কোটি টাকা। দেশের বাজারে গ্রস কালেকশন ১,০৮৩.৭০ কোটি টাকা। আয়ের নিরিখে সবচেয়ে এগিয়ে হিন্দি ভাষা। ১৭তম দিনে ১৩,৫৫৩টি শো থেকে হিন্দি ভাষায় আয় ২০.২৫ কোটি টাকা। মালয়ালম ভাষায় ৮৩৮টি শো থেকে ২.৭৫ কোটি টাকা এবং তামিল ভাষায় ৬০১টি শো থেকে ২ কোটি টাকা আয় করেছে। কন্নড় ভাষার নিরিখে ঝুলিতে এসেছে ১.৬৫ কোটি টাকা, ৪১১টি শো থেকে। অন্যদিকে, ৪৪৮টি শো থেকে তেলুগু ভাষায় আয় ৭৫ লক্ষ টাকা।

আরও পড়ুন: ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

শুধু দেশের বাজারেই নয়, বিদেশেও ভাল ব্যবসা করছে ‘রামায়ণ’। ১৭তম দিনে আন্তর্জাতিক বাজার থেকে ছবিটির আয় হয়েছে আরও ১০ কোটি টাকা। এর ফলে বিদেশে ছবির মোট গ্রস সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩ কোটি টাকা। দেশ ও বিদেশ মিলিয়ে ছবির বিশ্বব্যাপী গ্রস কালেকশন পৌঁছেছে প্রায় ১,৬১৬.৭০ কোটি টাকায়। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, প্রতি শো থেকে গড় আয় হয়েছে ১৭,২৮৬ টাকা।

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে