‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারত সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। তাঁকে আজ সোমবার সকালে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার ভারত ও নেপালের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ককের পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ককেও আরও মজবুত করার বার্তা দিলেন মোদি। অযোধ্যার রাম এবং নেপালের জনকপুরের সীতার যোগসূত্র তুলে ধরে বললেন, ‘নেপাল ছাড়া আমাদের প্রভু রামও অসম্পূর্ণ।’  সেই  সঙ্গেই দুই রাষ্ট্রপ্রধান মিলে ভারত-নেপালের মধ্যে সরাসরি রেল যোগাযোগের নতুন অধ্যায়ের সূচনা করলেন।   

সোমবার (২৩ নভেম্বর) দিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ভারত ও নেপালের ধর্মীয় এবং সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। মোদি বলেন, ভারত ও নেপালের সম্পর্কের শিকড় জড়িয়ে রয়েছে অভিন্ন ইতিহাস, বিশ্বাস, সংস্কৃতি এবং মানুষের পারস্পরিক যোগাযোগের মধ্যে। ভগবান রাম ও মাতা সীতা দুই দেশের অভিন্ন সভ্যতা ও বিশ্বাসের প্রতীক।  ২০১৮ সালে নিজের জনকপুর সফরের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদি। সেই সময়ও তিনি বলেছিলেন, নেপালকে বাদ দিয়ে ভারতের তীর্থস্থান এবং ভগবান রামের কাহিনি সম্পূর্ণ হতে পারে না। এবার সেই বক্তব্যেরই পুনরাবৃত্তি করে দুই দেশের সম্পর্কের গভীরতা বুঝিয়েছেন মোদি। 

এদিন দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সূচনা হয় অযোধ্যা ও নেপালের জনকপুর ধামের মধ্যে সরাসরি রেল পরিষেবা। চলবে সরযূ-কামলা এক্সপ্রেস। এই রেল পরিষেবার মাধ্যমে অযোধ্যার রামলালার দর্শনে যেতে পারবেন নেপালের পুণ্যার্থীরা। অন্যদিকে, ভারতের ভক্তদের জন্যও জনকপুরে গিয়ে দেবী সীতার জন্মস্থান দর্শনের পথ আরও সহজ হবে।   

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট