মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরানো একটি মানহানির মামলায় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির আদালত। একাধিকবার সমন পাঠানোর পরেও আদালতে হাজির না হওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই গ্রেফতারি পরোয়ানা জারির পরেই প্রশ্ন উঠছে তাহলে কি এবার গ্রেফতার হতে পারেন ধ্রুব রাঠি? সমাজমাধ্যমে শুরু হয়েছে ব্যপক চর্চা।

জানা গিয়েছে  ২০১৮ সালে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে এই মামলাটি দায়ের হয়েছিল। সোমবার, (২৩ নভেম্বর) এই নির্দেশ দেন সকেত আদালতের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অনম রাইস খান। আগামী ৩ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। 

ঠিক কী অভিযোগ রয়েছে ধ্রুব রাঠির বিরুদ্ধে?

মামলাটি দায়ের করেছিলেন বিকাশ সংস্কৃত্যায়ন, যিনি বিকাশ পাণ্ডে নামেও পরিচিত। তাঁর অভিযোগ, ২০১৮ সালে ধ্রুব রাঠি তাঁর ইউটিউব চ্যানেলে ‘BJP IT Cell Part II’ নামে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেই ভিডিওতে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা ও মানহানিকর অভিযোগ তোলা হয়েছিল বলে দাবি অভিযোগকারীর। ভিডিওটির মাধ্যমে তাঁর সামাজিক সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও অভিযোগ। এই মামলায় দীর্ঘদিন ধরেই ধ্রুব রাঠিকে আদালতে হাজির করানোর চেষ্টা চলছিল। অভিযোগকারীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ধ্রুব সাধারণত বিদেশে থাকেন। ফলে তাঁর কাছে আদালতের সমন পৌঁছনোর ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। সম্প্রতি তিনি ভারতে রয়েছেন বলে দাবি করে নতুন করে সমন পাঠানোর আবেদন জানানো হয়। 

 

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ বেকারদের টাকা, কারা পাবেন? জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর