নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার ভোট নিয়ে কাটছে না জটিলতা। এবার ডিলিমিটেশন বা ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন তুলল খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। কীভাবে ভেঙে দেওয়া কোনও পুরসভা ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের অনুমতি দিল? নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই যখন সেখানে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত বিষয়টি কীভাবে করা হল? রাজ্যের কাছে আজ, সোমবার শুনানিতে এমনই জিজ্ঞাসা করল সুপ্রিম কোর্ট। নিয়ম মেনে ওয়ার্ড পুনর্বিন্যাস হয়নি, কলকাতা পুরসভার সিদ্ধান্ত ভুল, সেই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল সিপিএম। সেই মামলার ভিত্তিতে কলকাতার পুরভোট ঘোষণার উপর গত ৬ নভেম্বর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, সিঙ্গল বেঞ্চে মামলাটি বিচারাধীন। সেখানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। এই অবস্থায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার ও কলকাতা পুরসভা। সেই মামলারই আজ, সোমবার শুনানি ছিল সুুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে।

বিস্তারিত আসছে….

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর