ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক গ্রাহকদের হাতে আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার প্রস্তাব দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্কের খসড়া নির্দেশিকা অনুযায়ী, গ্রাহকরা নিজেরাই বিভিন্ন পেমেন্ট চ্যানেল চালু বা বন্ধ করতে পারবেন, লেনদেনের সীমা নির্ধারণ করতে পারবেন এবং জালিয়াতির সন্দেহ হলে ‘স্টপ সুইচ’ ব্যবহার করতে পারবেন। এই প্রস্তাবিত পদক্ষেপগুলির অধিকাংশই ২০২৭ সালের ১ জুলাই  থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। 

কীভাবে কাজ করবে এই পেমেন্ট কন্ট্রোল?

নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকরা ইন্টারনেট বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো চ্যানেলগুলো নির্দিষ্ট সময়ের জন্য বা স্থায়ীভাবে বন্ধ রাখতে পারবেন এবং পরিচয় যাচাইকরণের পর তা পুনরায় চালু করতে পারবেন। নতুন অ্যাকাউন্ট খোলার সময় ডিজিটাল পেমেন্ট চ্যানেলগুলো প্রাথমিকভাবে বন্ধ থাকবে এবং গ্রাহকের স্পষ্ট সম্মতি ও যাচাইকরণের পরই তা সক্রিয় হবে। চ্যানেল সক্রিয় করার প্রথম ২৪ ঘণ্টা ব্যাঙ্ক লেনদেনের একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেবে। এছাড়া, নতুন ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডগুলো শুরুতে কেবল দেশের ভেতরে এটিএম এবং দোকানের টার্মিনালে ব্যবহার করা যাবে। অনলাইন, কন্টাক্টলেস এবং আন্তর্জাতিক লেনদেন প্রাথমিকভাবে বন্ধ থাকবে।

‘স্টপ সুইচ’ কী কী বন্ধ করবে?

গ্রাহকের মাধ্যমে শুরু হওয়া যেকোনো আউটগোয়িং পেমেন্ট বা টাকা পাঠানো বন্ধ করে দেবে।নতুন কোনো পেমেন্ট ম্যান্ডেট তৈরি হওয়া আটকে দেবে।নতুন কোনো অ্যাপে অ্যাকাউন্টটি ইউপিআই-এর জন্য নিবন্ধন করা বন্ধ করবে। পুনরায় পরিষেবা চালু করতে হলে গ্রাহককে ব্যাঙ্কের কাছে নিজের পরিচয় যাচাই করতে হবে। তবে এই সুইচ চালু থাকলেও অ্যাকাউন্টে টাকা জমা হওয়া, পুরনো স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, ব্যাঙ্ক চার্জ এবং ঋণের কিস্তি (EMI) যথারীতি চালু থাকবে। নিরাপত্তা বাড়াতে গ্রাহকরা চাইলে নিজের পছন্দের সীমার চেয়ে বেশি অঙ্কের লেনদেন অনুমোদনের জন্য কোনো বিশ্বস্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে মনোনীত করতে পারবেন। এর জন্য উভয় পক্ষের সম্মতি প্রয়োজন হবে। লেনদেনের সময় ওই বিশ্বস্ত ব্যক্তির কাছে টাকার পরিমাণ ও প্রাপকের তথ্য যাবে এবং তিনি অনুমোদন বা বাতিল করার জন্য এক ঘণ্টা সময় পাবেন। গ্রাহক যাচাইকরণ, অ্যালার্ট এবং জালিয়াতির রিপোর্টিং সংক্রান্ত কিছু নিয়ম ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার প্রস্তাব রাখা হয়েছে। এই খসড়া নির্দেশিকাটি সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্কগুলির জন্য প্রযোজ্য হবে।

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক