সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

Share:

নিজস্ব প্রতিনিধি: চুরি করতে এসে বাড়িতেই ভুরিভোজ চোরেদের! ফ্রিজ খুলে খাবার, মদ্যপান করে ফিরে যাওয়ার সময়ে দু’ট্রে ডিম নিয়ে চম্পট দিল তস্করেরা। অথচ হাত দিল না সোনার গহনায়! চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। তবে সোনার গহনা ছেড়ে সাত লক্ষ টাকারও বেশি নগদ অর্থ, জমির দলিল-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে পালিয়েছে তারা। এমন অদ্ভূত চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ডুমা গ্রাম পঞ্চায়েতের ছোট সেহানা গ্রামের। জানা গিয়েছে, পেশায় সিভিল কন্ট্রাক্টর হেমন্ত সরকার কর্মসূত্রে হায়দরাবাদে থাকেন। ছুটিতে পরিবারের কাছে এসেছিলেন গাইঘাটায়। তারপরেই দু’দিন আগে তিনি সপরিবারে দক্ষিণ দিনাজপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগেই তাঁর বাড়িতে হানা দেয় চোরের দল।

আজ, মঙ্গলবার বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখেন, মূল গেট-সহ একাধিক জায়গার তালা ভাঙা। ঘরের ভিতরে সমস্ত জিনিসপত্র তছনছ হয়ে রয়েছে। অভিযোগ, বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়ার পাশাপাশি লকার থেকে সাত লক্ষ টাকারও বেশি নগদ অর্থ, কাঁসা-পিতলের সামগ্রী, ঠাকুরঘরের মূর্তি, জমির দলিল-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করেছে চোরেরা। তবে এই চুরির ঘটনায় সবচেয়ে বেশি অবাক করেছে চোরেদের কাণ্ডকারখানা। অভিযোগ, বাড়িতে ঢুকে শুধু চুরি করেই ক্ষান্ত হয়নি তারা। রান্নাঘরে ঢুকে ফ্রিজ থেকে খাবার বের করে খেয়েছে, মদ্যপানও করেছে। সঙ্গে নিয়ে গিয়েছে ডিম।

আরও পডুন: ২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়ায় তদন্তে কিছুটা সমস্যা হবে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। জনবসতিপূর্ণ এলাকায় কীভাবে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন। চোরের দলের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের