‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরু নানক জয়ন্তী উপলক্ষে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হুগলির ডানকুনির গুরুদ্বারে গেলেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরু নানক জয়ন্তী, রাস পূর্ণিমা ও দেব দীপাবলি একই দিনে তিনটি অনুষ্ঠানের বিশেষ তাৎপর্যের মধ্যেই শিখ সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরলেন তিনি। পাশাপাশি, গুরুদ্বার চত্বরে কমিউনিটি সেন্টার তৈরির জন্য সরকারি উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা করার আশ্বাসও দিলেন মুখ্যমন্ত্রী।

এ দিন সকালে ডানকুনির গুরু গোবিন্দ সিংজির গুরুদ্বারে পৌঁছন শুভেন্দু। গুরুদ্বার কমিটির সদস্যরা তাঁকে উত্তরীয় পরিয়ে এবং শিখদের ঐতিহ্যবাহী তলোয়ার দিয়ে স্বাগত জানান। এরপর গুরু নানকের বেদিতে সাষ্টাঙ্গে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। সেখানে গুরু নানকের বেদিতে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে সকলের সঙ্গে বসে প্রার্থনাসঙ্গীত ও অনুষ্ঠান শোনেন মুখ্যমন্ত্রী। শিখ সম্প্রদায়ের সঙ্গে নিজের সম্পর্কের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, ‘মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই তাঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক। পদ বা ক্ষমতার কথা বিবেচনা না করেই শিখ সম্প্রদায়ের মানুষ আমাকে আপন করে নিয়েছেন। আগেও গুরু নানকের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আমি এখানে এসেছিলাম।’ 

আরও পড়ুন: ৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

মুখ্যমন্ত্রী আরও জানান, গুরু নানকের ৩৫০তম বর্ষ পূর্তিতে একসময় শিখ সম্প্রদায়ের জন্য বাসের ব্যবস্থা করেছিলেন তিনি। গত বছর গুরুদ্বারে একটি কমিউনিটি সেন্টার তৈরির প্রস্তাব তাঁর কাছে রাখা হয়েছিল। তখন তিনি মুখ্যমন্ত্রী না হলেও ব্যক্তিগত উদ্যোগে কাজটি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এ বার সেই প্রতিশ্রুতির কথা উল্লেখ করে শুভেন্দু জানান, সরকারি উদ্যোগেই গুরুদ্বার চত্বরে কমিউনিটি সেন্টার তৈরির ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রায় সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। এবার শিখদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব গুরু নানক জয়ন্তীতেও সকাল সকাল ডানকুনির গুরুদ্বারে গিয়ে অনুষ্ঠানে শামিল হন তিনি। মুখ্যমন্ত্রীর এই উপস্থিতিকে শিখ সম্প্রদায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের বার্তা হিসেবেই দেখা হচ্ছে। তাঁদের দাবিদাওয়ার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। 

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56