সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীত পড়তেই ঘরে ঘরে সর্দি-কাশির প্রকোপ বাড়ে।কিন্তু সাধারণ কাশি ভেবে এড়িয়ে যাওয়া এই কাশিই অনেক সময় নিউমোনিয়ার মতো গুরুতর সংক্রমণের রূপ নিতে পারে। প্রতি বছর ভারতে প্রায় ৪০ লক্ষ মানুষ কমিউনিটি-অ্যাকোয়ার্ড নিউমোনিয়ায় আক্রান্ত হন, যার মধ্যে প্রতি পাঁচজনে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়।

কেন শীতে বাড়ে এই সংক্রমণ?

বিশেষজ্ঞদের মতে, শীতের শুরুতে বাতাসের ধূলিকণা ও দূষণ শ্বাসনালীতে সমস্যা তৈরি করে এবং ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এই পরিস্থিতিতে সাধারণ ভাইরাল সংক্রমণও দ্রুত নিউমোনিয়ায় পরিণত হতে পারে।নিউমোনিয়া শুরুতেই বড় কোনো সংকেত দেয় না। একটানা কাশি, হালকা ক্লান্তি ও অল্প জ্বরকে অনেকেই আবহাওয়ার পরিবর্তন ভেবে অবহেলা করেন।কিন্তু চিকিৎসকের না নিয়ে এই সংক্রমণে অবহেলা করলে ফুসফুসের সমস্যা আরও বাড়তে পারে। এর ফলে রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে হাসপাতালে ভর্তির পরিস্থিতি তৈরি হয়।

যেসব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন:

  • এক সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকা।
  • জ্বরের সাথে শ্বাসকষ্ট বা বিশ্রাম নেওয়ার সময় দ্রুত শ্বাস নেওয়া।
  • শ্বাস নেওয়ার সময় বা কাশির সাথে বুকে ব্যথা হওয়া।
  • বয়স্কদের ক্ষেত্রে: অস্বাভাবিক দুর্বলতা, খিদে কমে যাওয়া।
  • শিশুদের ক্ষেত্রে: দ্রুত শ্বাস নেওয়া, ঠিকমতো খাওয়াদাওয়া না করা বা শ্বাস নেওয়ার সময় বুকের পাঁজর ভেতরের দিকে ঢুকে যাওয়া।

শিশু, বয়স্ক, ধূমপায়ী এবং যাঁদের ডায়াবেটিস, হাঁপানি বা হৃদরোগ রয়েছে, তাঁরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। এছাড়া গর্ভবতী মহিলা এবং ৫০ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের (বিশেষত যাঁদের ধূমপানের অভ্যাস বা ডায়াবেটিস আছে) ক্ষেত্রেও সংক্রমণ মারাত্মক আকার নিতে পারে।
চিকিৎসকদের মতে, শুরুতেই বুকের পরীক্ষা, পালস অক্সিমিটারে অক্সিজেনের মাত্রা দেখা এবং প্রয়োজনে বুকের এক্স-রে করানো জরুরি। নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া একেবারেই উচিত নয়, কারণ এতে রোগের আসল লক্ষণ চাপা পড়ে গিয়ে জটিলতা বাড়ে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোকক্কাল ভ্যাকসিন নেওয়া, দূষণের দিনে বাইরে বেরোলে এন৯৫ (N95) মাস্ক ব্যবহার করা এবং পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত গরম তরল পান করার পরামর্শ দেওয়া হচ্ছে। 

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির