ভয়ঙ্কর! আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কাটা হল হাত, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আদালত চত্বরের সামনেই বন্দুকবাজের হামলা। প্রথমে গুলি, তারপর ধারালো কাস্তে নিয়ে এলোপাথাড়ি কোপ। প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তির শরীর থেকে তার বাঁ হাতের কবজি আলাদা করে দিল। বুধবার দুপুরে পুনের শিবাজিনগর জেলা আদালতের ৪ নম্বর প্রবেশপথের কাছে এই ঘটনায় জখম হয়েছেন দু’জন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পরেই এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। 

পুলিশ সূত্রে খবর, দুপুর ১টা নাগাদ পুনের আদালতের ৪ নম্বর প্রবেশ পথের কাছে, পারিবারিক আদালতের বিপরীতে ঘটনাটি ঘটে। দু’টি  স্কুটারে চেপে সেখানে আসে দুষ্কৃতীরা। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র এবং ধারালো কাস্তে। পুলিশের প্রাথমিক অনুমান, একটি গাড়িতে তিন জন এবং অন্যটিতে চার জন ছিল। যদিও প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, হামলাকারীর সংখ্যা ছিল প্রায় ছয়। অভিযোগ, প্রথমে গুলি চালায় দুষ্কৃতীরা। তারপর কাস্তে নিয়ে দু’জনের উপর হামলা চালায় তারা। সেই সময় এক ব্যক্তির বাঁ হাতের কবজি কেটে শরীর থেকে আলাদা হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপর জখম ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ।

আরও পড়ুনঃ প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

ঘটনার খবর পেয়েই আদালত চত্বরে পৌঁছয় পুলিশ। গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। ঘটনাস্থল থেকে দু’টি আগ্নেয়াস্ত্র ও ব্যবহৃত কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে এই আক্রমণ, তা এখনও স্পষ্ট নয়। হামলার পিছনে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এখনও অধরা দুষ্কৃতীরা। 

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ