কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস। বাসন্তী থানা এলাকার ১৪ বছরের কিশোরী আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছিল। তার খোঁজে শুরু হয়েছিল তল্লাশি। কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পর কোনও খোঁজ মেলেনি। তবে নিখোঁজের ১৪ দিন বাদে এলাকারই একটি ধান ক্ষেতের জমি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মাটি খুঁড়ে সেই উদ্ধার করা হয়েছিল। গোটা ঘটনায় সেই সময়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। কিশোরীকে অপহরণ করে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় বুদ্ধদেব সর্দার ওরফে নন্টে, দীপেন কয়াল এবং প্রতীক সর্দারকে। তদন্তে জানা গিয়েছিল বুদ্ধদেবের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিশোরীর। কিন্তু তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশে অশান্তি হয়। সেই কারণেই কিশোরীকে অপহরণ করে খুন করে সে। তাতে সঙ্গ দিয়েছিল বুদ্ধদেবের দুই বন্ধু। প্রমাণ লোপাট করতে কিশোরীর মৃতদেহ মাটির নিচে পুঁতে দিয়েছিল অভিযুক্ত।

আরও পডুন: বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

সেই ঘটনায় দীর্ঘ দেড় বছরের বেশি তদন্তের শেষে চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। সেই মামলায় গত সপ্তাহে বুদ্ধদেব সর্দার ওরফে নন্টে, দীপেন কয়াল এবং প্রতীক সর্দারকে দোষী সাব্যস্ত করেছিল আলিপুর আদালত। আজ, বুধবার সেই মামলার সাজা ঘোষণার দিন ছিল। বিচারক দোষী তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা করে জরিমানা ধার্য করেছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে দোষীদের। একই মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ১৪০(১)/৩(৫) ধারায়, ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এই জরিমানা না দিলে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড হবে দোষীদের। ভারতীয় ন্যায় সংহিতার ২৩৮/৩(৫) ধারায় প্রমাণ লোপাটের অপরাধে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও চার মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়াও ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২) ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এই জরিমানা না দিলে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড হবে। এমনটাই নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ