নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাবুন তো, টিভি খুলতেই আপনার পছন্দের গল্পে আপনিই হয়ে উঠলেন নায়ক বা নায়িকা! কখনও রহস্য-রোমাঞ্চে ভরা ছবির প্রধান চরিত্র, কখনও আবার বিশ্বকাপের গ্যালারিতে বসে প্রিয় দলের জন্য গলা ফাটাচ্ছেন আপনি। শুনতে কল্পবিজ্ঞানের গল্প মনে হলেও, এমনই এক অভিনব ভাবনা নিয়ে কাজ করছে Google। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-নির্ভর এমন এক টিভি চ্যানেল তৈরির পরিকল্পনা করছে এই সংস্থা, যেখানে দর্শকের পছন্দ অনুযায়ী তৈরি হবে সম্পূর্ণ নতুন ভিডিও। শুধু তাই নয়, সেই ভিডিও-র গল্পে জায়গা করে নিতে পারেন স্বয়ং দর্শকও! 

সম্প্রতি এই প্রযুক্তির জন্য পেটেন্টের আবেদন জানিয়েছে Google। ২০২৫ সালের ১৩ মে জমা দেওয়া ওই আবেদনের শিরোনাম ‘Creating a Channel of Video Experiences Tailored to a User’। অর্থাৎ, প্রত্যেক দর্শকের রুচি ও পছন্দ বুঝে তাঁর জন্য আলাদা ভিডিও অভিজ্ঞতা তৈরি করাই এই প্রযুক্তির মূল লক্ষ্য। তবে এটি নিছক কোনও নতুন টিভি চ্যানেল নয়। AI-এর সাহায্যে প্রতিটি গ্রাহকের জন্য আলাদা কনটেন্ট তৈরি করার পরিকল্পনা রয়েছে সংস্থার।

কীভাবে কাজ করবে Google-এর AI টিভি?

পেটেন্টের নকশা অনুযায়ী, টিভি অ্যাপের মধ্যেই থাকবে ‘My Channel’ নামে একটি বিশেষ অপশন। সেখানে দর্শকের পছন্দ অনুযায়ী তৈরি হবে ভিডিও। কোন ভাষায় কনটেন্ট দেখতে ভাল লাগে, কোন ধরনের সিনেমা বা সিরিজ পছন্দ, কোন বিষয় নিয়ে আগ্রহ সব কিছুই বিবেচনায় রাখবে AI। এমনকি দর্শকের বয়স, বসবাসের এলাকা এবং আগে কী ধরনের ভিডিও দেখেছেন, সেই তথ্যও কাজে লাগানো হবে। অর্থাৎ, দর্শকের Viewing History বুঝে তাঁর জন্য নতুন গল্প ও ভিডিও তৈরি করবে এই প্রযুক্তি। পেটেন্টে দেওয়া উদাহরণে দেখা গিয়েছে, টিভির পর্দায় ‘John’s Channel’ নামে একটি ব্যক্তিগত চ্যানেল চলছে। সেখানে Crime, Comedy, Sci-fi Adventure, Romantic Comedy, Action কিংবা Thriller-এর মতো একাধিক বিভাগ রয়েছে। নিজের পছন্দমতো অপশন বেছে নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর নতুন কনটেন্ট তৈরির ব্যবস্থাও রাখতে পারবেন গ্রাহক। চাইলে সাপ্তাহিক, মাসিক কিংবা বার্ষিক সময়সূচিও ঠিক করে দেওয়া যাবে। 

এই প্রযুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হল, দর্শক চাইলে নিজের পছন্দের ভিডিও-র প্রধান চরিত্র হয়ে উঠতে পারবেন। তার ছবি ব্যবহার করে AI তৈরি করবে AVATAR। কণ্ঠস্বরের নমুনা থেকে তৈরি হতে পারে তাঁর গলার আওয়াজও। ফলে পর্দায় শুধু নিজের মতো দেখতে কোনও চরিত্র নয়, নিজের কণ্ঠস্বর-সহ সেই চরিত্রকে অভিনয় করতেও দেখা যেতে পারে। ধরুন, আপনি বিশ্বকাপ ক্রিকেটের কোনও ম্যাচ দেখছেন। সেই ম্যাচের দৃশ্যের সঙ্গে AI এমন নতুন ভিডিও তৈরি করতে পারে, যেখানে গ্যালারিতে বসে প্রিয় দলের জন্য উচ্ছ্বাস প্রকাশ করছেন আপনি। অর্থাৎ, বাস্তব ফুটেজের সঙ্গে কৃত্রিমভাবে তৈরি দৃশ্য মিলিয়ে দর্শকের জন্য একেবারে নিজস্ব অভিজ্ঞতা তৈরি করাই এই ভাবনার লক্ষ্য।

কবে আসবে এই AI টিভি?

এখনই Google-এর এই প্রযুক্তি বাজারে আসছে না। সংস্থার পেটেন্টের আবেদন খারিজ হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে আদৌ এই পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। কবে এই ধরনের প্রযুক্তি সাধারণ দর্শকের নাগালে আসবে, সে বিষয়েও স্পষ্ট কোনও ঘোষণা নেই। বর্তমানে Google TV-তে বিভিন্ন ধরনের কনটেন্ট দেখার সুযোগ রয়েছে। FAST চ্যানেলে একই অনুষ্ঠান সব দর্শকের কাছে সম্প্রচার করা হয়। YouTube TV-তেও আগের দেখা কনটেন্টের ভিত্তিতে পরবর্তী ভিডিও চালানোর ব্যবস্থা রয়েছে। কিন্তু Google-এর প্রস্তাবিত প্রযুক্তি তার চেয়ে অনেকটাই আলাদা। এখানে আগে থেকে তৈরি ভিডিও দেখানোর বদলে দর্শকদের পছন্দ বুঝে নতুন কনটেন্টই তৈরি করবে AI। এই পরিকল্পনা বাস্তবে রূপ পেলে বিনোদনের দুনিয়ায় বড়সড় বদল আসতে পারে। দর্শক শুধু টিভির সামনে বসে গল্প দেখবেন না, সেই গল্পের অংশও হয়ে উঠবেন। তখন সিনেমা বা সিরিজ দেখার অভিজ্ঞতা কতটা বদলে যাবে, সেটাই এখন দেখার।

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

ভয়ঙ্কর! আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কাটা হল হাত, তারপর…

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের