মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

Share:

নিজস্ব প্রতিনিধি: জোড়াফুল প্রতীক কার? চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তৃণমূলের দুই শিবিরকে ডেকে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ২৭ নভেম্বর বিকেল ৪-টের সময়ে মমতা তৃণমূল কংগ্রেস ও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের ডাক পড়েছে দিল্লিতে। সূত্রের খবর, সেইদিনই প্রতীক ও নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। ইতিমধ্যেই তৃণমূলের দুই পক্ষই সমস্ত নথি ও হলফনামা জমা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। সূত্রের খবর, সেই সব খতিয়ে দেখে এবার শুনানির পালা কমিশনের। তাই মমতা ও ঋতব্রত, তৃণমূলের দুই পক্ষকেই ডাকা হয়েছে।

জোড়াফুল প্রতীক ও নাম দ্বন্দ্বে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল মমতাপন্থী ও ঋতব্রতপন্থী তৃণমূল। দুই শিবিরই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছিল। কিন্তু তাদের দুজনের দাবি মানতে নারাজ ছিল কমিশন। তাই দুই শিবিরকেই পর্যাপ্ত নথি ও হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। তার আগে জোড়াফুল প্রতীক ও নাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ ছিল চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত নাম ও প্রতীক ফ্রিজ থাকবে। তারপরে তৃণমূলের দুই শিবিরকে পৃথক নাম ও প্রতীক আপাতত ব্যবহারের জন্য দিয়েছিল কমিশন। সেই ঘটনার পরেই মমতা ও ঋতব্রত শিবির পর্যাপ্ত হলফনামা ও নথি জমা দিয়েছিল কমিশনে। সেই সব খতিয়ে দেখে এবার শুনানি করে চূড়ান্ত রায়দানের পথে জাতীয় নির্বাচন কমিশন।

আরও পডুন: কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

যদিও প্রতীক ও নাম পাওয়ার ব্যাপারে আশাবাদী তৃণমূলের দুই পক্ষই। একবার নাম ও প্রতীক পেয়ে গেলে সেই শিবিরই দলের তহবিলের দাবিদার হবে। তেমনটাই জানা যাচ্ছে। তাই প্রতীক যুদ্ধ জমজমাট হয়ে উঠেছে। যদিও প্রতীক ও নাম নিয়ে জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। কমিশন শুনানি করতে দেরি করছে। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মমতা তৃণমূল কংগ্রেস। সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে ঘাসফুল প্রতীকের মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বের নিষ্পত্তি করতে হবে কমিশনকে। চার সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের দুই শিবিরের সদস্যদের হলফনামা ও অতিরিক্ত নথি নির্বাচন কমিশনে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল সুুপ্রিম কোর্টের তরফে। তার আগে সাংগঠনিক স্তরে কার কত সমর্থন আছে, তা হলফনামা আকারে জমা দিতে বলা হয়েছিল কমিশনকে। সেই কাজ ইতিমধ্যেই দুই শিবির শেষ করেছে। এবার শুনানির পালা।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ