আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেমন কাটবে সপ্তাহের শেষ দিন, দেখে নিন আপনার রাশিফল

নিজস্ব প্রতিনিধিঃ  সপ্তাহের আজ শেষ দিন। আজকের দিনে কেমন যাবে আপনার দিন, কী বলছে আপনার রাশিফল দেখে নিন। 

মেষ: আজ জাতকের আত্মিক আর সাংসারিক দৃষ্টিকোণ কিছুটা বদলাতে পারে। কোনও ব্যক্তিকে দেখে আপনার মনে সংবেদনা, প্রেম আর সৎ ভাবনা তৈরি হবে। আপনি তাকে শরীর, মন, ধনসম্পত্তি দিয়ে সাহায্য করতে পারেন। পরিবারেরই কেউ হোন বা তার বাইরে, ওই ব্যক্তি পরবর্তীকালে আপনার কাজে আসতে পারে। আজকের দিনটা সুযোগ সুবিধের মধ্যে দিয়ে কাটবে।

বৃষ: আজ আপনার কিছু স্বার্থপর ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে, যারা আপনার থেকে বারে বারে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। যতটা সম্ভব আপনার জমা করা পুঁজির ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করুন। বেকার খরচ আর অবহেলা করে চলতে গিয়ে আপনি আর্থিক সংকটে পড়তে পারেন। দিনটা আপনার সব মিলিয়ে কাটবে।

মিথুন: জাতকের কার্যক্ষেত্রে স্থান পরিবর্তন খুব ভালো একটা পরিবর্তন হবে। আটকে থাকা কাজেও আজ গতি পাবেন। কারও প্রতি নিষ্ঠা বজায় রাখলে তাঁরা আপনার মন জয় করবেন। একবার জীবনে মান-প্রতিষ্ঠা পেয়ে গেলে সারা জীবন ধরে তার সুফল ভোগ করতে থাকে মানুষ।

কর্কট: জাতকের কাছে আজকাল বিভিন্ন ধরনের লোকজন আশ্রয় নিতে আসছে। অতিথিরাও একটু বেশি পরিমাণেই প্রভাবিত করতে চাইছে, এতে কিছুটা দুশ্চিন্তায় পড়বেন আপনি। এই সময় আপনি আপনার পুরো মান-সম্মান দিয়ে সবাইকে আদর আপ্যায়ন করে তাঁদের ইচ্ছা পূরণ করুন। ব্যবসার বিষয়ে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিতে হতে পারে।

সিংহ: এই সময়ে জীবনের প্রসার সংক্রান্ত ব্যবস্থাপনা বিষয়ে বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে হবে জাতককে। ঘরের বিভিন্ন বিষয়েও আপনাকে বেশ কিছু উত্থান-পতন দেখতে হবে। আপনি যদি কেরিয়ার নিয়ে লড়তে থাকা তরুণ হোন, তা হলে সেই কাজটা করার চেষ্টায় লেগে থাকুন, এতে আত্মসম্মান পাবেন। বেকার দুশ্চিন্তা না করার থেকে নিজের কাজে আরও মন দিন।

কন্যা: জাতকের আজকের দিনটা নিজের কাজকর্মে আরও উন্নতি করার কাজে কেটে যাবে। কোনও চেনাজানা বা বন্ধুর পরামর্শে আপনি আপনার বিগড়ে যাওয়া কাজ ঠিক করে নিতে পারেন। কারণ কথায় আছে যে ভালো পরামর্শ আর ভালো বন্ধু সব সময় পাওয়া যায় না। এই ব্যাপারে আপনি সৌভাগ্যবান যে দুটো জিনিসই একসঙ্গে পেয়ে যাচ্ছেন।

তুলা: জাতক আজ নিজের বুদ্ধিতেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন, অন্যের পরামর্শে সমাধান পেলেও তা বেশিদিন কার্যকর থাকবে না। এটাও জরুরি নয় যে, এর ফলে আপনি কোনও স্থায়ী সফলতা পেয়ে গেলেন। পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটান। বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ চলতে থাকবে।

বৃশ্চিক: চাকরি-ব্যবসার প্রতি নজর রাখাটাই আপনার প্রাথমিক কাজ এখন। আজ দুপুর পর্যন্ত আপনি আপনার ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবসাকে সঠিক পদ্ধতিতে সামলে নেবেন। এর পর এমন একটা সময় আসতে পারে যে, ঘরের কাজ থেকে আপনি আর কোনও ফুরসৎ পেলেন না।

ধনু: জাতকের প্রতিটি কাজ ভগবানের উপর ছেড়ে দিয়ে চলাটা ঠিক নয়। কিছুটা নিজের দিক থেকেও সচেষ্ট হওয়া প্রয়োজন। নিজের হিতের দিকটা রক্ষা করাটাও এক দায়িত্বশীল মানুষের কাজ। যদি এই ধরনের দায়িত্বই পালন করতে না পারেন, তা হলে আপনার কিছু বলারও অধিকার নেই।

মকর: জাতকের আজ সব কাজের শুরুটা খুব তেজি হবে, খুব দ্রুত এগিয়ে যাবে, কিন্তু যখনই এর থেকে কোনও সুযোগ পেতে চাইবেন, তখন সেই কাজ আটকে যাবে। কোনও-না-কোনও ব্যক্তির সঙ্গে তর্কাতর্কির ফলে এই পরিস্থিতি ক্ষতিকর প্রমাণিত হতে পারে। আজও আপনি কোনও ব্যক্তির সঙ্গে বিতর্কে জড়াবেন না, নিজেকে দূরে রাখুন।

কুম্ভ: জাতক আজ যে স্তরে কাজ করছেন, সেখানে চুপ করে থাকাটাই বেশি উপকারী হবে। কিন্তু এমন জগতে দীর্ঘ সময় ধরে কাজ করাটা কারও পক্ষেই সম্ভব নয়। আপনি এর বিকল্প কোনও ব্যবসার খোঁজখবর নিতে শুরু করুন।

মীন: সুখ, আরামের ইচ্ছা প্রত্যেকেরই থাকে, কিন্তু এই উপহার পেতে হলে জীবনে প্রথমে বেশ কিছুটা পরিশ্রম করতে হয়। আপনি আপনার জীবনে সৌভাগ্যবান যে অপরের পরিশ্রমের সাহায্য নিয়ে নিজে আরামে সময় কাটাচ্ছেন। আজকের দিনে আপনি আরও কোনও সুখের ক্ষেত্রের যোগাযোগ পাবেন। আপনার আনন্দের দিন আবার ফিরে আসবে। দিনটা আপনার ভালোই কাটবে।

Published by:

Share Link:

More Releted News:

রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে সতর্কতা অবলম্বন করুন, পরিবারে বিয়ের সম্ভাবনা

ব্যতিপাত যোগের প্রভাবে ৪ রাশির সতর্কবার্তা, আজ থেকে বাড়তে পারে সমস্যা!

আজকের রাশিফল: পেটের সমস্যা বাড়বে, হঠাৎ চাকরির প্রস্তাব, বিদেশ ভ্রমণের সুযোগ…

কাজের প্রতি মনোযোগী হন, কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, লক্ষ্মীবারে কার বিপদ?

শনির উদয়ে ভাগ্য খুলছে ৩ রাশি, জানুন কাদের জীবনে আসছে বড় পরিবর্তন?

শুক্রের গোচরে কুম্ভের হঠাৎ অর্থপ্রাপ্তি, তবে পরিবারের চরম বিপদ..

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ